গণগ্রন্থাগার অধিদপ্তর-২০২৬: লাইব্রেরি এ্যাসিস্টেন্ট পদের প্রশ্ন ও সমাধান
গণগ্রন্থাগার অধিদপ্তর-২০২৬: লাইব্রেরি এ্যাসিস্টেন্ট পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ২৪.০১.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও গ্রন্থাগার বিজ্ঞান অংশের প্রশ্ন ছিল।
বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি ও কী কী?
- উত্তর. পরাশ্রয়ী বর্ণ কয়টি ও কী কী?
- উত্তর: পরাশ্রয়ী বর্ণ ৩টি: অনুস্বার (ং), বিসর্গ (ঃ) ও চন্দ্রবিন্দু (ঁ)। এগুলো নিজে স্বাধীনভাবে উচ্চারিত হয় না, অন্য বর্ণের আশ্রয়ে উচ্চারিত হয়।
শুদ্ধ বানান লিখুন
- অহোরহ
- শুদ্ধ: অহরহ
- পিপিলিকা
- শুদ্ধ: পিপীলিকা
- দূরাবস্থা
- শুদ্ধ: দুরবস্থা
অর্থসহ বাক্য রচনা করুন
- আট কপালে
- অর্থ: হতভাগ্য
- বাক্য: লোকটা এতই আট কপালে যে যেখানেই হাত দেয়, সেখানেই লোকসান হয়।
- উজানের কৈ
- অর্থ: সহজলভ্য
- বাক্য: এখন ফলের মৌসুম, বাজারে আম উজানের কৈ হয়ে গেছে।
- পটের বিবি
- অর্থ: সুসজ্জিত
- বাক্য: সারাদিন সেজেগুজে পটের বিবি হয়ে বসে থাকলে সংসারের কাজ চলবে কীভাবে?
নিম্নোক্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখুন
- ক. ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- উত্তর: আল মাহমুদ।
- খ. এন্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা?
- উত্তর: কবিগান। উল্লেখ্য, এন্টনি ফিরিঙ্গি ছিলেন একজন কবিয়াল এবং পর্তুগিজ নাগরিক। তিনি একজন ভারতীয় বিধবাকে বিয়ে করেন এবং কবিগান গেয়ে জীবিকা নির্বাহ করতেন।
- গ. ‘কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে’— এর পূর্ববর্তী লাইনটি কী?
- উত্তর: পূর্ববর্তী লাইনটি হলো “বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে”। (মাইকেল মধুসূদন দত্তের ‘কপোতাক্ষ নদ’ কবিতা)
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন
- বিদ্যাধন
- ব্যাসবাক্য ও সমাস: বিদ্যা রূপ ধন (রূপক কর্মধারয়)
- রাজ্যপাল
- ব্যাসবাক্য ও সমাস: রাজ্যের পাল (৬ষ্ঠী তৎপুরুষ)
- অনাদর
- ব্যাসবাক্য ও সমাস: ন আদর (নঞ্ তৎপুরুষ সমাস)
সমাজ গঠনে গ্রন্থাগারের গুরুত্ব লিখুন।
সমাজ গঠনে গ্রন্থাগারের গুরুত্ব লিখুন।
সমাজ গঠনে গ্রন্থাগারের গুরুত্ব
গ্রন্থাগার জ্ঞানের ভান্ডার। একটি সুন্দর, সচেতন ও শিক্ষিত সমাজ গড়ে তুলতে গ্রন্থাগার অপরিহার্য ভূমিকা রাখে। গ্রন্থাগারকে বলা হয় ‘জনগণের বিশ্ববিদ্যালয়’, কারণ ধনী-গরিব, ছোট-বড় সবাই এখানে বিনা খরচে জ্ঞান অর্জন করতে পারে।
শিক্ষার প্রসার: বই, পত্রিকা ও গবেষণাপত্রের মাধ্যমে গ্রন্থাগার সাধারণ মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। এতে শিক্ষার হার বাড়ে এবং সমাজ জ্ঞানভিত্তিক হয়ে ওঠে।
পাঠাভ্যাস ও মননশীলতা: সুস্থ বিনোদনের পাশাপাশি গ্রন্থাগার মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলে। এতে চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকশিত হয়।
সংস্কৃতি ও ইতিহাস সংরক্ষণ: মানব সভ্যতার যুগ-যুগান্তরের চিন্তা, ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থাগারে সংরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ হিসেবে কাজ করে।
ডিজিটাল বৈষম্য হ্রাস: আধুনিক গ্রন্থাগারে ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকায় সবাই তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত হতে পারে।
সুনাগরিক তৈরি: গ্রন্থাগার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে মানুষকে সমাজ ও রাষ্ট্র সম্পর্কে সচেতন করে এবং দায়িত্ববোধ জাগিয়ে তোলে।
গবেষণা ও উদ্ভাবন: গবেষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে গ্রন্থাগার নতুন উদ্ভাবন ও গবেষণায় সহায়তা করে।
একটি উন্নত জাতি গঠনে গ্রন্থাগারের কোনো বিকল্প নেই, কারণ এটি সমাজের সর্বস্তরের মানুষের জন্য অবারিত জ্ঞানের দুয়ার খুলে রাখে।
Fill in the gap with appropriate preposition
- He deals ____ rice.
- Ans.: in
- বাক্যের অর্থ: সে চাউলের ব্যবসা করে।
- The poor are subject ____ hardship.
- Ans.: to
- বাক্যের অর্থ: গরিবেরা অভাব-অনটনের বশীভূত।
- Bangladesh is rich ____ natural gas.
- Ans.: in
- বাক্যের অর্থ: বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ।
Write down 5 sentences on ‘Book Fair’.
Write down 5 sentences on ‘Book Fair’.
Book Fair
A book fair is a place where many publishers display and sell their books at one spot. Every February, the Amar Ekushey Book Fair is held at Bangla Academy in Dhaka, and it is the biggest book fair of our country. Writers, readers and publishers meet there, and many new books are released during the fair. Visitors also enjoy food stalls, discussions and cultural programmes. A book fair encourages the habit of reading and makes us proud of our language and culture.
Change the voice
- He ran a race.
- Passive: A race was run by him.
- বাক্যের অর্থ: সে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
- I will buy a shirt.
- Passive: A shirt will be bought by me.
- বাক্যের অর্থ: আমি একটি শার্ট কিনবো।
- Do the sum.
- Passive: Let the sum be done.
- বাক্যের অর্থ: অঙ্কটি করা হোক।
Correct the spelling
- Desciplin
- Correct: Discipline
- Secratarite
- Correct: Secretariat
- Comitee
- Correct: Committee
Write Plural Number
- Analysis
- Plural: Analyses
- Medium
- Plural: Media
Translate into English
- চির উন্নত মম শির।
- English: Head held high forever.
- শের-ই-বাংলা এক কথার মানুষ ছিলেন।
- English: Sher-e-Bangla was a man of word.
Change the gender of the following words
- Horse
- Feminine: Mare
- Lad
- Feminine: Lass
গণিত সমাধান
পূর্ণরূপ লিখুন
- MARC
- পূর্ণরূপ: Machine-Readable Cataloging
- AACR
- পূর্ণরূপ: Anglo-American Cataloguing Rules
- LCC
- পূর্ণরূপ: Library of Congress Classification
- ISBD
- পূর্ণরূপ: International Standard Bibliographic Description
- SDI
- পূর্ণরূপ: Selective Dissemination of Information
গ্রন্থাগার বিজ্ঞানে নোটেশন কী? নোটেশনের গুণাবলি ব্যাখ্যা করুন।
গ্রন্থাগার বিজ্ঞানে নোটেশন কী? নোটেশনের গুণাবলি ব্যাখ্যা করুন।
নোটেশন (Notation)
গ্রন্থাগার বিজ্ঞানে নোটেশন হলো গ্রন্থ বা তথ্যের বিষয়বস্তু, শ্রেণিবিভাগ ও সংজ্ঞা নির্দেশ করার জন্য ব্যবহৃত সংকেত, প্রতীক, বর্ণ বা সংখ্যার একটি সুশৃঙ্খল পদ্ধতি। এটি একটি কৃত্রিম ভাষার মতো কাজ করে। এর সাহায্যে বইয়ের কল নম্বর তৈরি হয়, শেলফে বইয়ের সঠিক অবস্থান নির্দেশ করা যায় এবং একই বিষয়ের বই একসাথে সাজানো যায়।
নোটেশনের গুণাবলি: (১) সংক্ষিপ্ত ও সহজে মনে রাখার মতো হওয়া উচিত, যেন বইয়ের পৃষ্ঠদেশে লেখা যায়; (২) সরল ও বোধগম্য হওয়া দরকার; (৩) নতুন বিষয় সংযোজনের জন্য নমনীয়তা থাকতে হবে; (৪) সহজে উচ্চারণযোগ্য হওয়া উচিত, যাতে মানুষ সহজে বুঝতে ও মুখে বলতে পারে।
সাধারণ জ্ঞান
- ক. সংবিধানের কোন অনুচ্ছেদে অধ্যাদেশ সম্পর্কে বলা হয়েছে?
- উত্তর: ৯৩ অনুচ্ছেদে। রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতাবলে যে আইন জারি করেন, তাকে অধ্যাদেশ (Ordinance) বলে। জাতীয় সংসদ ভেঙে গেলে অথবা সংসদ অধিবেশনে না থাকলে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে।
- খ. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী?
- উত্তর: নীল নদ।
- গ. ‘সবুজপত্র’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
- উত্তর: প্রমথ চৌধুরী।
- ঘ. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- উত্তর: জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ) বা আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের ‘দ্য হেগ’-এ অবস্থিত।
- ঙ. পাল তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন?
- উত্তর: পাল যুগের।
শেষ কথা
গণগ্রন্থাগার অধিদপ্তর-২০২৬: লাইব্রেরি এ্যাসিস্টেন্ট পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ১৯টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, গ্রন্থাগার বিজ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
সচরাচর জিজ্ঞাসা
গণগ্রন্থাগার অধিদপ্তর-২০২৬-এর লাইব্রেরি এ্যাসিস্টেন্ট পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?
গণগ্রন্থাগার অধিদপ্তর-২০২৬-এর লাইব্রেরি এ্যাসিস্টেন্ট পদের নিয়োগ পরীক্ষা ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
গণগ্রন্থাগার অধিদপ্তর-২০২৬-এর লাইব্রেরি এ্যাসিস্টেন্ট পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?
পরীক্ষাটি পূর্ণমান ৭০ এবং সময় ৯০ মিনিট ছিল।
গণগ্রন্থাগার অধিদপ্তর-২০২৬-এর লাইব্রেরি এ্যাসিস্টেন্ট পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে মোট ১৯টি প্রশ্ন এসেছিল।
এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।