বাংলাদেশ চা বোর্ড-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধান
বাংলাদেশ চা বোর্ড-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ৩০.১০.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।
বানান শুদ্ধ করুন:
- ক) মুখছবি
- শুদ্ধ: মুখচ্ছবি
- খ) আবশ্যকীয়
- শুদ্ধ: আবশ্যক
- গ) ভীবিষীকা
- শুদ্ধ: বিভীষিকা
অর্থসহ বাক্য রচনা করুন:
- ক) ঢাকের বাঁয়া
- অর্থ: অকেজো; অপ্রয়োজনীয়; মূল্যহীন
- বাক্য: তোমার মতো ঢাকের বাঁয়া সঙ্গে থাকাও যা, না থাকাও তা।
- খ) কুয়োর ব্যাঙ
- অর্থ: সংকীর্ণমনা; সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন
- বাক্য: ও রকম কুয়োর ব্যাঙ দিয়ে নতুন কিছু করা যাবে না।
নিচের শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে?
- ক) চাবি
- ভাষা: পর্তুগিজ
- খ) চাকর
- ভাষা: তুর্কি
- গ) রিক্সা
- ভাষা: জাপানি
- ঘ) রোয়েদাদ
- ভাষা: ফারসি
এক কথায় প্রকাশ করুন:
- ক) বাঘের চামড়া
- এক কথায় প্রকাশ: কৃত্তি
- খ) মাটি দিয়ে তৈরি
- এক কথায় প্রকাশ: মৃন্ময়
- গ) যিনি বক্তৃতা দানে পটু
- এক কথায় প্রকাশ: বাগ্মী
সন্ধি বিচ্ছেদ করুন:
- ক) শোকার্ত
- সন্ধি বিচ্ছেদ: শোক + ঋত
- খ) অহংকার
- সন্ধি বিচ্ছেদ: অহম্ + কার
প্রশ্নগুলোর সঠিক উত্তর দিন:
- ক. কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কবিতা কোনটি?
- উত্তর: মুক্তি
- খ. ‘সুলতানার স্বপ্ন’ ও ‘নকশী কাঁথার মাঠ’ গ্রন্থ দুটির রচয়িতার নাম লিখুন।
- উত্তর: সুলতানার স্বপ্ন – বেগম রোকেয়া
নকশী কাঁথার মাঠ – জসীম উদদীন - গ. বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডবদের নামসমূহ লিখুন।
- উত্তর: অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে ও সুধীন্দ্রনাথ দত্ত। (মনে রাখার টেকনিক- অবুজ বিসু)
- ঘ. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার রচনা?
- উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ
- ঙ. অনুচ্ছেদ লিখুন: কৃত্রিম বুদ্ধিমত্তা
- উত্তর: বইয়ে উত্তর দেওয়া নেই।
Write the opposite word:
- a) Evil
- Opposite: Good
- b) Delete
- Opposite: Insert / Add
- c) Optimistic
- Opposite: Pessimistic
- d) Debate
- Opposite: Agreement / Harmony (Noun); Agree (Verb)
Write the correct spelling:
- a) Dyarhia
- Correct: Diarrhoea / Diarrhea
- b) Parale
- Correct: Parallel
- c) Anonymos
- Correct: Anonymous
- d) Pnumunia
- Correct: Pneumonia
Write the right form of verbs:
- a) Newspaper (consider) the people’s parliament.
- Ans: is considered
- b) Traffic jam (mean) blocked of vehicles.
- Ans: means
- c) By (implement) some actions we can reduce the problem.
- Ans: implementing
- d) One of the mangoes (be) rotten.
- Ans: is/was
Write the appropriate preposition:
- a) The man died ___ over eating.
- Ans: from
- b) He was absorbed ___ deep thought.
- Ans: in
- c) He is good ___ football.
- Ans: at
- d) He is addicted ___ smoking.
- Ans: to
Translate into English:
- a) আয় বুঝে ব্যয় কর।
- English: Cut your coat according to your cloth.
- b) আমি সকাল থেকে জ্বরে ভুগছি।
- English: I have been suffering from fever since morning.
- c) বিদেশি ডাক টিকিট সংগ্রহ করা আমার শখ।
- English: Collecting foreign postage stamps is my hobby.
- d) তুমি কি কক্সবাজার গিয়েছ?
- English: Have you been to Cox’s Bazar?
Make sentences with the following idioms and phrases:
- a) Safe and sound
- অর্থ: নিরাপদে
- Sentence: I reached home safe and sound.
- b) Out and out
- অর্থ: হাড়ে হাড়ে; সম্পূর্ণ; পুরোপুরি
- Sentence: He is out and out a gentleman.
- c) Look forward
- অর্থ: expect with pleasure; সাগ্রহে প্রতীক্ষা করা; সানন্দে প্রত্যাশা করা
- Sentence: I am looking forward to meeting you.
- d) Bag and baggage
- অর্থ: with all belongings; তল্পিতল্পাসহ
- Sentence: He left the place bag and baggage.
গণিত ও বিজ্ঞান সমাধান
নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন:
- ক. মক্কা চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয়?
- উত্তর: ৭ আগস্ট ২০২৬
- খ. বাংলার অগ্রদূত কী ধরনের জাহাজ?
- উত্তর: ভোজ্য তেলবাহী জাহাজ
- গ. খারগ দ্বীপ কোন দেশের অবস্থিত?
- উত্তর: ইরান
- ঘ. কম্পিউটারের প্রাইমারি গেট কয়টি ও কী কী?
- উত্তর: ৩টি। যথা: AND, OR এবং NOT গেট।
- ঙ. সরকার প্রদত্ত ইপিআই তালিকাযুক্ত টিকা কোনটি?
- উত্তর: টিসিভি (TCV-Typhoid Conjugate Vaccine)
- চ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
- উত্তর: স্যার এ এফ রহমান
- ছ. নাড়ির স্পন্দন মাপা হয় কোথায়?
- উত্তর: ধমনিতে
- জ. পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়?
- উত্তর: গোয়ালন্দ (দৌলতদিয়া, রাজবাড়ী)
- ঝ. ‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’- বাক্যটি কোন দোষে দুষ্ট?
- উত্তর: বাহুল্য দোষ (সঠিক বাক্য- সকল শিক্ষক আজ উপস্থিত / শিক্ষকগণ আজ উপস্থিত।)
- ঞ. OIC মহাসচিবের নাম কী?
- উত্তর: ইসমাইল উলদ শেখ আহমেদ
- ট. ২টি সার্চ ইঞ্জিনের নাম লিখুন।
- উত্তর: গুগল, ইয়াহু
- ঠ. প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত ও এর বর্তমান নাম কী?
- উত্তর: বগুড়া জেলায়। বর্তমান নাম- মহাস্থানগড়।
- ড. বাইনারি ও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো লিখুন।
- উত্তর: বাইনারি: ০ ও ১।
হেক্সাডেসিমেল: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F। - ঢ. পূর্ণরূপ লিখুন: ক) ICBM খ) CIRDAP গ) a2i ঘ) CNG
- উত্তর: ক) ICBM = Intercontinental Ballistic Missile
খ) CIRDAP = Centre on Integrated Rural Development for Asia and the Pacific
গ) a2i = Aspire to Innovate
ঘ) CNG = Compressed Natural Gas
শেষ কথা
বাংলাদেশ চা বোর্ড-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ১৭টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
সচরাচর জিজ্ঞাসা
বাংলাদেশ চা বোর্ড-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?
বাংলাদেশ চা বোর্ড-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ চা বোর্ড-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?
পরীক্ষাটি পূর্ণমান ৭০ এবং সময় ৯০ মিনিট ছিল।
বাংলাদেশ চা বোর্ড-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১৭টি প্রশ্ন এসেছিল।
এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।