কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ৩০.১০.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।
এক কথায় প্রকাশ করুন :
- a) যা কখনো নষ্ট হয় না
- এক কথায় প্রকাশ: অবিনশ্বর
- b) বলার ইচ্ছা
- এক কথায় প্রকাশ: বিবক্ষা
- c) সকলের জন্য প্রযোজ্য
- এক কথায় প্রকাশ: সর্বজনীন
- d) যা পূর্বে ছিল এখন নেই
- এক কথায় প্রকাশ: ভূতপূর্ব
- e) যে নারী বীর
- এক কথায় প্রকাশ: বীরাঙ্গনা
শুদ্ধ করে লিখুন :
- a) সুটকি
- শুদ্ধ: শুঁটকি
- b) নাতীশিতোষ্ঞ
- শুদ্ধ: নাতিশীতোষ্ণ
- c) সমিচীন
- শুদ্ধ: সমীচীন
- d) ভৎসনা
- শুদ্ধ: ভর্ৎসনা
- e) পূর্বাহ্ণ
- শুদ্ধ: পূর্বাহ্ন
অর্থসহ বাক্য রচনা করুন :
- a) চাঁদের হাট
- অর্থ: আনন্দের প্রাচুর্য
- বাক্য: ছেলে-মেয়েরা সবাই প্রতিষ্ঠিত, বিবাহিত-এখন তোমার সংসার তো চাঁদের হাট।
- b) শাপে বর
- অর্থ: অনিষ্টে ইষ্ট লাভ
- বাক্য: আমাকে ফেলে যাওয়ায় আমার রোজগার হলো হাজার টাকা- একেই বলে শাপে বর।
- c) অকাল কুষ্মান্ড
- অর্থ: অপদার্থ বা অকেজো
- বাক্য: আফিফ একটা অকাল কুষ্মান্ড, ওর দ্বারা কিছু হবে না।
- d) রাশভারী
- অর্থ: গম্ভীর প্রকৃতির
- বাক্য: রাশভারি লোকের সহ্যশক্তি একটু বেশিই হয়।
- e) ডুমুরের ফুল
- অর্থ: বিরল বা দুর্লভ
- বাক্য: পরীক্ষায় ভাল করে বাপ্পি এখন ডুমুরের ফুল হয়ে উঠেছে।
অনুচ্ছেদ লিখুন : নবান্ন উৎসব
অনুচ্ছেদ লিখুন : নবান্ন উৎসব
কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিসংশ্লিষ্ট অনেক উৎসব রয়েছে। নবান্ন উৎসব এর মধ্যে অন্যতম। বাংলাদেশের অধিকাংশ জনগণই কৃষিজীবী। কঠিন মাটিকে তারা তাদের শ্রম ও শক্তির দ্বারা নমনীয় করে সেখানে প্রাণের জোয়ার সৃষ্টি করে। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে অসম্ভব খাটুনির পর খেতের সোনালি ফসল যখন তারা ঘরে তুলতে পারে তখন তাদের প্রাণেও আনন্দের বান ডেকে যায়। নবান্ন উৎসব এই আনন্দমুখর প্রাণেরই উৎসব। হেমন্তের শুরু থেকেই সারা বাংলার ঘরে ঘরে ফসল তোলার ধুম পড়ে যায়। তখন এই লোকউৎসব গ্রামবাংলার ঘরে ঘরে পালিত হয়। উৎসবের দিন ভোর না হতেই ছেলেমেয়েরা ঘরের বাইরে এসে ছড়া কেটে দাঁড়কাকদের ঢেঁকিতে কোটা হয়। বেলা বাড়ার সাথে সাথে বাড়ির প্রবীণরা পরলৌকিক ক্রিয়া করত। এ দিন ভোরে নতুন ধানের নতুন চাল। সম্পন্ন করেন এবং ছোট ছেলে-মেয়েরা নতুন জামা-কাপড় পরে। এরপর বাড়ির উঠোনে গর্ত করে জ্যান্ত কই মাছ ও দুধ দিয়ে একটি বাঁশ পোঁতা হয়। একে বলে ‘বীর বাঁশ’। বীর বাঁশের প্রতিটি কঞ্চিতে নতুন ধানের ছড়া বাঁধা হয়। বীর বাঁশ পোঁতার পর একটি কলার খোলে চাল মাখা কলা ও নারকেলের নাড়ু কাককে খেতে দেওয়া হয়। কাককে কেন্দ্র করে অনুষ্ঠিত এ পর্বটির নাম ‘কাকবলি’। এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কেউ আহার করে না। ক্রমান্বয়ে এই লোক উৎসবটি সকল সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। বর্তমান সময়ে নবান্ন উৎসবের ব্যাপকতা কিছুটা হ্রাস পেয়েছে। আমাদের উচিত বাংলা ও বাঙালির এই লোক ঐতিহ্যকে টিকিয়ে রাখা।
Write a paragraph on Future Bangladesh.
Write a paragraph on Future Bangladesh.
Future Bangladesh
Bangladesh is a country of great potential and bright prospects. The future of Bangladesh depends on proper planning, good governance, quality education, technological advancement and sustainable development. In the coming years, Bangladesh has the potential to become a prosperous, developed and self-reliant nation. The development of agriculture, industry, information technology and infrastructure will play a vital role in achieving this goal. Modern education and skill-based training will help the young generation become productive and contribute to national development. Digital technology, artificial intelligence and innovation can create new employment opportunities and accelerate economic growth. Moreover, renewable energy, environmental protection and climate-resilient infrastructure will be essential for sustainable development. To build a better Bangladesh, poverty, unemployment, corruption and inequality must be reduced. Equal opportunities for women, improved healthcare services and social justice are also necessary for inclusive growth. The government, private sector and citizens must work together to overcome these challenges. Above all, honesty, patriotism, accountability and dedication will be the driving forces behind national progress. With effective leadership, proper utilization of resources and active participation of the younger generation, Bangladesh can achieve remarkable progress. Therefore, the future of Bangladesh lies in building a peaceful, prosperous, inclusive and technologically advanced nation where every citizen can enjoy a better quality of life.
Translate into English :
- a) আমি যদি চাকরিটা পেতাম।
- English: I wish I could get the job.
- b) বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।
- English: Bangladesh got independence in 1971.
- c) আজ সকালের নাস্তায় তুমি কী খেয়েছো?
- English: What did you eat for breakfast this morning?
- d) আপেল আমের মতো সস্তা নয়।
- English: Apples are not as cheap as mangoes.
- e) বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়েল বেঙ্গল টাইগার।
- English: The national animal of Bangladesh is the Royal Bengal Tiger.
Fill in the blanks :
- a) I have not seen him ____ a week.
- Ans.: for
- বাক্যের অর্থ: আমি এক সপ্তাহ যাবত তাকে দেখিনি।
- b) What is he laughing ____?
- Ans.: at
- বাক্যের অর্থ: সে কি নিয়ে হাসছে?
- c) He seems to know all ____ it.
- Ans.: about
- বাক্যের অর্থ: মনে হচ্ছে, সে এই বিষয়ে সবকিছু জানে।
- d) I swear ____ Allah.
- Ans.: by
- বাক্যের অর্থ: আমি আল্লাহর নামে শপথ করছি।
- e) Do not laugh ____ the poor.
- Ans.: at
- বাক্যের অর্থ: দরিদ্রদের অবজ্ঞা করো না।
Make sentence with following phrases and idioms:
- a) Hanker after
- Meaning: কোন কিছুর জন্য লোভ করা
- Sentence: We should not hanker after money.
- b) By dint of
- Meaning: সাহায্যে; দ্বারা
- Sentence: Hanjala succeeded by dint of perseverance.
- c) Without fail
- Meaning: কোনো ব্যতিক্রম ছাড়া; নিশ্চিতভাবে।
- Sentence: You must come tomorrow without fail.
- d) Slow and steady
- Meaning: ধীর ও স্থির
- Sentence: Slow and steady wins the race.
- e) Time and again
- Meaning: বার বার; অসংখ্যবার
- Sentence: She made mistakes time and again.
গণিত সমাধান
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
- ১৩. তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত?
- উত্তর: লালমনিরহাট।
- ১৪. মানবদেহে কত জোড়া ক্রোমোজোম আছে?
- উত্তর: মানব দেহের কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে ১ জোড়া থাকে সেক্স ক্রোমোজোম এবং বাকি ২২ জোড়া থাকে অটোজোম।
- ১৫. পূর্ণরূপ লিখুন : TIN
- উত্তর: TIN (Taxpayer’s Identification Number) হলো সরকারের দেওয়া একটি স্বতন্ত্র নম্বর, যার মাধ্যমে একজন করদাতাকে শনাক্ত করা হয়। কর প্রদান, রিটার্ন দাখিল এবং করসংক্রান্ত সব কাজে এই নম্বর ব্যবহার করা হয়।
- ১৬. ‘হাড়িভাংগা’ কীসের জাত?
- উত্তর: একটি আমের জাত।
- ১৭. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
- উত্তর: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- ১৮. মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
- উত্তর: ৬টি (পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি)।
- ১৯. বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
- উত্তর: বৃত্তের কেন্দ্রে ৩৬০° কোণ উৎপন্ন হয়।
- ২০. বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
- উত্তর: বাংলাদেশের জাতীয় ফল ‘কাঁঠাল’।
- ২১. ভিয়েতনামের রাজধানীর নাম কী?
- উত্তর: ভিয়েতনামের রাজধানী ‘হ্যানয়’। আর মুদ্রার নাম হলো ‘ডং’ এবং অফিসিয়াল ভাষা হলো ‘ভিয়েতনামিজ’।
- ২২. কুয়েতের মুদ্রার নাম কী?
- উত্তর: কুয়েতি দিনার।
শেষ কথা
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ২২টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
সচরাচর জিজ্ঞাসা
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?
পরীক্ষাটি পূর্ণমান ৭০ এবং সময় ৯০ মিনিট ছিল।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ২২টি প্রশ্ন এসেছিল।
এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।