জব Writtenনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › বিভাগ › ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-২০২৬

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান

পরীক্ষার তারিখ
১৭ জানুয়ারি ২০২৬
সময়
৯০ মিনিট
পূর্ণমান
৯০
মোট প্রশ্ন
১৫টি
লেখার আকার১০০%

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ১৭.০১.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।

বাংলা অংশ
০১

সন্ধি বিচ্ছেদ করুন

বনৌষধি
সন্ধি বিচ্ছেদ: বন + ওষধি
শীতার্ত
সন্ধি বিচ্ছেদ: শীত + ঋত
গবেষণা
সন্ধি বিচ্ছেদ: গো + এষণা
জাত্যভিমান
সন্ধি বিচ্ছেদ: জাতি + অভিমান
পর্যালোচনা
সন্ধি বিচ্ছেদ: পরি + আলোচনা
০২

কারক ও বিভক্তি নির্ণয় করুন

ঝিনুকে মুক্তা আছে
কারক: অধিকরণে ৭মী
আলোয় আঁধার কাটে
কারক: করণে ৭মী
টাকায় টাকা আনে
কারক: কর্তায় ৭মী
রেখো মা দাসেরে মনে
কারক: কর্মে ২য়া
আগুনে সেঁক দাও
কারক: করণে ৭মী
০৩

এক কথায় প্রকাশ করুন

বহুর মধ্যে একটি
এক কথায় প্রকাশ: অন্যতম
বিজয় লাভের ইচ্ছা
এক কথায় প্রকাশ: জিগীষা
যা উচ্চারণ করা কঠিন
এক কথায় প্রকাশ: দুরুচ্চার্য
বিধিকে অতিক্রম না করে
এক কথায় প্রকাশ: যথাবিধি
বাহুতে ভর করে চলে
এক কথায় প্রকাশ: ভুজঙ্গ
০৪

বাগধারা অর্থসহ বাক্য লিখুন

একা ঘরের গিন্নি
অর্থ: কর্তৃত্ব
বাক্য: মা বাইরে গেলে বড় বোনই ঘরে একা ঘরের গিন্নি হয়ে যায়।
অঙ্কুশ তাড়না
অর্থ: অন্তর্গত আঘাত
বাক্য: পরীক্ষায় ফেল করে অনুশোচনার অঙ্কুশ তাড়নায় সে সারারাত ঘুমাতে পারেনি।
অবরে সবরে
অর্থ: কদাচিৎ
বাক্য: প্রবাসী মামা অবরে সবরে আমাদের বাড়িতে আসেন।
আঁধার ঘরের মানিক
অর্থ: প্রিয়বস্তু
বাক্য: ছেলেটি গরিব মায়ের আঁধার ঘরের মানিক।
উলু খাগড়া
অর্থ: গুরুত্বহীন লোক
বাক্য: বড়দের বিবাদে আমাদের মতো উলুখাগড়াদেরই বেশি ক্ষতি হয়।
০৫

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন

রাষ্ট্রনীতি
ব্যাসবাক্য ও সমাস: রাষ্ট্র পরিচালনার নীতি (মধ্যপদলোপী কর্মধারয়)
সিংহাসন
ব্যাসবাক্য ও সমাস: সিংহ চিহ্নিত আসন (মধ্যপদলোপী কর্মধারয়)
গায়ে-পড়া
ব্যাসবাক্য ও সমাস: গায়ে এসে পড়ে যে (অলুক বহুব্রীহি)
ষড়ঋতু
ব্যাসবাক্য ও সমাস: ষড় (ছয়) ঋতুর সমাহার (দ্বিগু সমাস)
ধর্মঘট
ব্যাসবাক্য ও সমাস: ধর্ম রক্ষার্থে ঘট (মধ্যপদলোপী কর্মধারয়)
ইংরেজি অংশ
০৬

Write the correct spelling

Hippoppotamus
Correct: Hippopotamus
Conglomurete
Correct: Conglomerate
Menouver
Correct: Maneuver
Azhma
Correct: Asthma
Reminicence
Correct: Reminiscence
০৭

Fill in the Gaps

____ Mr. Jalal has been arrested.
Ans.: Recently
বাক্যের অর্থ: সম্প্রতি মি. জালাল গ্রেপ্তার হয়েছেন।
The legislation is still ____ draft form.
Ans.: in
বাক্যের অর্থ: আইনটি এখনো খসড়া অবস্থায় আছে।
He went ____ hunting.
Ans.: a
বাক্যের অর্থ: সে শিকারে গিয়েছিল।
We have five fingers ____ each hand.
Ans.: in
বাক্যের অর্থ: আমাদের প্রতিটি হাতে পাঁচটি করে আঙুল।
Do you have any money ____ you?
Ans.: on
বাক্যের অর্থ: তোমার কাছে কি কোনো টাকা আছে?
০৮

Translate into English

আলমরা পাঁচ ভাই।
English: Alam has four brothers. (Alam and his brothers are five in all.)
বিপদ কখনো একা আসে না।
English: Misfortunes never come alone.
মুদ্রাস্ফীতি বাড়তে থাকায় টাকার দাম কমছে।
English: As inflation is rising, the value of the taka is decreasing.
তাকে একদিন অন্তর ঔষধ খেতে হয়।
English: He has to take medicine on alternate days.
সূর্য ডুবু ডুবু।
English: The sun is about to set.
০৯

Make suitable sentences

Adolescent
Meaning: কৈশোর প্রাপ্ত
Sentence: An adolescent needs love and guidance from parents.
Ailment
Meaning: অসুস্থতা
Sentence: My grandfather is suffering from a minor ailment.
Transient
Meaning: ক্ষণস্থায়ী
Sentence: Youth is transient, so we should use it well.
Viable
Meaning: টিকে থাকতে সমর্থ
Sentence: The plan is simple and economically viable.
Omniscient
Meaning: সর্বজ্ঞ
Sentence: No human being is omniscient; only God knows everything.
১০

Write a short note on ‘Foreign remittance.’

Write a short note on ‘Foreign remittance.’

Foreign Remittance

Foreign remittance means the money that migrant workers send to their families back home. It is one of the biggest sources of foreign currency for Bangladesh. Millions of families depend on this income for food, education, healthcare and housing. Remittance also increases the country’s reserves and keeps the balance of payments stable. It reduces poverty and creates small businesses, especially in rural areas. Today, banks and mobile financial services make sending money faster and safer. However, high transfer costs and illegal channels like hundi remain serious problems. If the government ensures skilled migration, worker protection and formal channels, remittance will keep supporting our economy and society.

গণিত অংশ
১১–১৪

গণিত সমাধান

১১
১৮ টি ছাগলের দাম ৪ টি গরুর দামের সমান হলে ৪৫ টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে?
১৮ টি ছাগলের দামে পাওয়া যায় ৪ টি গরু
∴ ১ টি ছাগলের দামে পাওয়া যায় ৪১৮ টি গরু
∴ ৪৫ টি ছাগলের দামে পাওয়া যায় ৪ × ৪৫১৮ টি গরু
= ১৮০১৮ টি গরু
= ১০ টি গরু
উত্তর: ১০ টি গরু
১২
২৫ জন শ্রমিক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?
১৪ দিনে কাজটি করতে শ্রমিক লাগে ২৫ জন
১ দিনে কাজটি করতে শ্রমিক লাগে ২৫ × ১৪ জন
∴ ১০ দিনে কাজটি করতে শ্রমিক লাগে ২৫ × ১৪১০ জন
= ৩৫০১০ জন = ৩৫ জন
আগে ছিল ২৫ জন, তাই নতুন লাগবে ৩৫ − ২৫ = ১০ জন।
উত্তর: মোট ৩৫ জন শ্রমিক (অর্থাৎ আরও ১০ জন নতুন)
১৩
a² + b² = ab হলে, a³ + b³ = ?
দেওয়া আছে, a² + b² = ab
প্রদত্ত রাশি = a³ + b³
= (a + b)(a² − ab + b²) [সূত্র: a³ + b³ = (a + b)(a² − ab + b²)]
= (a + b)(a² + b² − ab)
a² + b² এর পরিবর্তে ab বসিয়ে পাই,
= (a + b)(ab − ab)
= (a + b) × ০
= ০
উত্তর: ০
১৪
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ ২৭x² + ১৫x − ২
দেওয়া আছে, ২৭x² + ১৫x − ২
২৭ × (−২) = −৫৪; এমন দুটি সংখ্যা চাই যাদের গুণফল −৫৪ এবং যোগফল ১৫। সংখ্যা দুটি ১৮ ও −৩।
= ২৭x² + ১৮x − ৩x − ২
= ৯x(৩x + ২) − ১(৩x + ২)
= (৩x + ২)(৯x − ১)
উত্তর: (৩x + ২)(৯x − ১)
সাধারণ জ্ঞান অংশ
১৫

সংক্ষেপে উত্তর দিন

ক. হরমুজ প্রণালি কিসের জন্য বিখ্যাত? এটি কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
উত্তর: হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের এক পঞ্চমাংশ, অর্থাৎ ২ কোটি ব্যারেল তেল ও বিপুল পরিমাণ তরলীকৃত গ্যাস পরিবহণ করা হয়। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
খ. সম্প্রতি আমেরিকা কর্তৃক অপহৃত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এর নাম কি? এ লক্ষ্যে পরিচালিত অপারেশনের নাম কি?
উত্তর: নিকোলাস মাদুরো। অপারেশনের নাম: Operation Absolute Resolve.
গ. বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি এবং এটি বর্তমানে কোন দেশের মালিকানায় আছে?
উত্তর: গ্রীনল্যান্ড; মালিকানা: ডেনমার্ক।
ঘ. উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত?
উত্তর: ১৯৮৫ সালে। ১৩ জন।
ঙ. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্রের নাম কি এবং বাংলাদেশের সমুদ্র এলাকায় আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের নাম কি?
উত্তর: তিতাস গ্যাসক্ষেত্র, সাঙ্গু।
চ. রোহিঙ্গা গণহত্যা বিষয়ে মিয়ানমারের বিচার হচ্ছে কোন আদালতে? কোন দেশ এ মামলা দায়ের করেছে?
উত্তর: ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে), গাম্বিয়া।
ছ. কোন নদীর উপর ভারত গজলডোবা বাঁধ নির্মাণ করেছে? গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হবে কত সালে?
উত্তর: তিস্তা; ২০২৬ সালে।
জ. আসিয়ান বলতে কোন অঞ্চলের দেশসমূহ বুঝায়? সম্প্রতি এ অঞ্চলের কোন দুটি দেশ যুদ্ধে জড়িয়েছে?
উত্তর: দক্ষিণ পূর্ব এশিয়া। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধে জড়িয়েছে।
ঝ. বাংলাদেশের উপর দিয়ে কোন দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে? উক্ত দ্রাঘিমা রেখা ও কর্কটক্রান্তি রেখার ছেদবিন্দু কোন জেলায় অবস্থিত?
উত্তর: ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা, ফরিদপুর।
ঞ. মানব নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় খালের নাম কি? প্রাকৃতিকভাবে তৈরি গ্র্যান্ড ক্যানাল কোন দেশে অবস্থিত?
উত্তর: গ্রান্ড খাল; চীন।

শেষ কথা

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ১৫টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।

#বাংলা#ইংরেজি#গণিত#সাধারণ জ্ঞান

সচরাচর জিজ্ঞাসা

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?

পরীক্ষাটি পূর্ণমান ৯০ এবং সময় ৯০ মিনিট ছিল।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১৫টি প্রশ্ন এসেছিল।

এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?

হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।

আরও নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ চা বোর্ড-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: সিপাই পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধানবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উচ্চমান সহকারী পদের প্রশ্ন ও সমাধান