জব Writtenনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › মন্ত্রণালয় › কৃষি মন্ত্রণালয়-২০২৬ (অফিস সহায়ক)

কৃষি মন্ত্রণালয়-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান

পরীক্ষার তারিখ
৪ এপ্রিল ২০২৬
সময়
৬০ মিনিট
পূর্ণমান
৪০
মোট প্রশ্ন
২৪টি
লেখার আকার১০০%

কৃষি মন্ত্রণালয়-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ০৪.০৪.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।

বাংলা অংশ
০১–০২

প্রশ্নের উত্তর দিন

০১. ভাষার মূল উপাদান কী?
উত্তর: ভাষার মূল উপাদান হলো ধ্বনি।
০২. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন?
উত্তর: বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। আর বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী।
০৩

সন্ধি বিচ্ছেদ করুন

জনৈক
সন্ধি বিচ্ছেদ: জন + এক
সংবিধান
সন্ধি বিচ্ছেদ: সম্ + বিধান
০৪

শব্দগুলোর বানান শুদ্ধ করুন

সূচীপত্র
শুদ্ধ: সূচিপত্র
অমাবষ্যা
শুদ্ধ: অমাবস্যা
০৫

এক কথায় প্রকাশ করুন

আকাশে বেড়ায় যে
এক কথায় প্রকাশ: খেচর
যে ভূমিতে ফসল জন্মায় না
এক কথায় প্রকাশ: ঊষর
০৬

বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন

কানাকড়ি
অর্থ: অতি নগণ্য পরিমাণ
বাক্য: এ কানাকড়ি দিয়ে কাপড়ের ব্যবসা করতে চাও, এ দিয়ে তো কিছুই হবে না।
গুড়ে বালি
অর্থ: আশায় নৈরাশ্য
বাক্য: আশা করেছিলাম চাচার সম্পত্তি পাব, এখন দেখছি তা গুড়ে বালি।
ইংরেজি অংশ
০৭

Write the meaning of the following words

Benevolent
Meaning: দয়ালু; উপকারী
Discrepancy
Meaning: অমিল; অনৈক্য
Inevitable
Meaning: অনিবার্য; অপরিহার্য
০৮

Translate the following sentences

ঢাকা একটি জনবহুল শহর।
English: Dhaka is a populous city.
মানুষ মাত্রই ভুল করে।
English: To err is human.
আমি গতকাল ট্রেনে ঢাকা এসেছি।
English: I came to Dhaka by train yesterday.
০৯

Write the appropriate article

a) Riana is learning to play ____ piano.
Ans.: the
বাক্যের অর্থ: রিয়ানা পিয়ানো বাজানো শিখছে।
b) He is ____ honors graduate.
Ans.: an
বাক্যের অর্থ: সে একজন ডিগ্রিধারী।
c) This is ____ unique opportunity.
Ans.: a
বাক্যের অর্থ: এটি একটি অতুলনীয় সুযোগ
d) Rupa is ____ taller of the two sisters.
Ans.: the
বাক্যের অর্থ: দুই বোনের মধ্যে রুপা বেশি লম্বা।
গণিত অংশ
১০–১৪

গণিত সমাধান

১০
১০০ টাকার ১২ % সমান কত?
১০০ এর ১২ %
= ১০০ × ১২ × ১১০০
= ০.৫০ টাকা
উত্তর: ০.৫০ টাকা
১১
এক ব্যক্তি ৪০০ টাকায় একটি ঘড়ি ক্রয় করল এবং ২০% লাভে বিক্রয় করল। ঘড়িটির বিক্রয়মূল্য কত?
২০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ × ৪০০১০০ টাকা
= ৪৮০ টাকা
উত্তর: ৪৮০ টাকা
১২
১৫, ৩৮, ৫১১, ৭১৪ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ধারাটির লব ক্রমান্বয়ে ২ করে বাড়ছে এবং হর ক্রমান্বয়ে ৩ করে বাড়ছে। সেই অনুসারে পরের সংখ্যা হবেঃ
১৫, ৩৮, ৫১১, ৭১৪, ৯১৭
উত্তর: ৯১৭
১৩
৩৫২ গজ ১ মাইলের কত অংশ?
আমরা জানি, ১,৭৬০ গজ = ১ মাইল।
∴ ১ গজ = ১১৭৬০ মাইল।
∴ ৩৫২ গজ = ১ × ৩৫২১৭৬০ = ১৫ মাইল।
উত্তর: ১৫ অংশ
১৪
a² = ৯, b² = ১৬ হলে (a + b) = কত?
যেহেতু, a² = ৯
∴ a = √৯ = ৩
এবং b² = ১৬
⇒ b = √১৬ = ৪
∴ a + b = ৩ + ৪ = ৭
উত্তর: ৭
সাধারণ জ্ঞান অংশ
১৫

বারো আউলিয়ার শহরের নাম কী? → চট্টগ্রাম। উল্লেখ্য, কতিপয় উপনামঃ

বারো আউলিয়ার শহর
প্রকৃত নাম: চট্টগ্রাম
বাংলাদেশের প্রবেশদ্বার/বাণিজ্যিক রাজধানী
প্রকৃত নাম: চট্টগ্রাম
মসজিদের শহর/রিক্সার নগরী
প্রকৃত নাম: ঢাকা
বাংলার শস্যভাণ্ডার/বাংলার ভেনিস
প্রকৃত নাম: বরিশাল
৩৬০ আউলিয়ার আবাসভূমি/দেশ
প্রকৃত নাম: সিলেট
কুমিল্লার দুঃখ
প্রকৃত নাম: গোমতী
প্রাচ্যের ডান্ডি
প্রকৃত নাম: নারায়ণগঞ্জ
উত্তরবঙ্গের প্রবেশদ্বার
প্রকৃত নাম: বগুড়া
১৬–২৪

সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর

১৬. বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
উত্তর: জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বরিশাল বিভাগে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম এবং জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।
১৭. BSTI এর পূর্ণরূপ কী?
উত্তর: Bangladesh Standards and Testing Institution (BSTI).
১৮. জুম চাষ হয় কোন জেলায়?
উত্তর: বাংলাদেশে জুম চাষ হয় পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে। জুম বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সর্বাধিক প্রচলিত চাষাবাদ পদ্ধতি। এর প্রকৃত অর্থ হলো স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা। জুম বা স্থানান্তর চাষাবাদ সাধারণভাবে ‘সোয়াইডেন চাষাবাদ’ বা ‘জঙ্গল পরিষ্কার ও পোড়ানো চাষাবাদ’ হিসেবে পরিচিত। জুম চাষ পার্বত্য অঞ্চলের (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের জীবন-জীবিকার প্রধান অবলম্বন।
১৯. BIM এর পূর্ণরূপ কী?
উত্তর: Building Information Modeling.
২০. প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: উড্রো উইলসন।
২১. শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?
উত্তর: ফারসি।
২২. History শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: গ্রিক ভাষার শব্দ ‘Historia’ থেকে ‘History’ শব্দটির উৎপত্তি হয়েছে।
২৩. ঈগল শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়?
উত্তর: ঈগল শব্দটি ‘গলফ’ খেলায় ব্যবহৃত হয়।
২৪. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর: জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভেলি (১৯৪৬–১৯৫২)।

শেষ কথা

কৃষি মন্ত্রণালয়-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ২৪টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।

#বাংলা#ইংরেজি#গণিত#সাধারণ জ্ঞান

সচরাচর জিজ্ঞাসা

কৃষি মন্ত্রণালয়-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?

কৃষি মন্ত্রণালয়-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা ৪ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

কৃষি মন্ত্রণালয়-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?

পরীক্ষাটি পূর্ণমান ৪০ এবং সময় ৬০ মিনিট ছিল।

কৃষি মন্ত্রণালয়-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ২৪টি প্রশ্ন এসেছিল।

এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?

হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।

আরও নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ চা বোর্ড-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: সিপাই পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধানবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উচ্চমান সহকারী পদের প্রশ্ন ও সমাধান