গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬: সাট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধান
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬: সাট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ১৬.০১.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।
প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন
- কাঠুরে
- প্রকৃতি ও প্রত্যয়: কাঠ + উরিয়া
- মাননীয়
- প্রকৃতি ও প্রত্যয়: √মান্ + অনীয়
শুদ্ধ রূপ লিখুন
- শারিরীক
- শুদ্ধ: শারীরিক
- সান্তনা
- শুদ্ধ: সান্ত্বনা
কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
- ০৩. কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
- উত্তর: প্রলয়োল্লাস।
সন্ধি বিচ্ছেদ করুন
- পিপাসার্ত
- সন্ধি বিচ্ছেদ: পিপাসা + ঋত
- আকৃষ্ট
- সন্ধি বিচ্ছেদ: আকৃষ্ + ত
বাংলা ভাষায় চলিত রীতির ব্যবহারে কার অবদান বেশি?
- ০৫. বাংলা ভাষায় চলিত রীতির ব্যবহারে কার অবদান বেশি?
- উত্তর: প্রমথ চৌধুরী।
এক কথায় প্রকাশ
- যে বিষয়ে কোন বিতর্ক নেই
- এক কথায় প্রকাশ: অবিসংবাদী
- যা নিন্দার যোগ্য নয়
- এক কথায় প্রকাশ: অনিন্দ্য
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন
- পথভ্রষ্ট
- ব্যাসবাক্য ও সমাস: পথ থেকে ভ্রষ্ট (পঞ্চমী তৎপুরুষ সমাস)
- প্রাণভয়
- ব্যাসবাক্য ও সমাস: প্রাণ যাওয়ার ভয় (মধ্যপদলোপী কর্মধারয়)
বাগধারাটির অর্থসহ বাক্য রচনা করুন
- সপ্তমে চড়া
- অর্থ: প্রচণ্ড উত্তেজনা
- বাক্য: এইসব অনাচার দেখলে আমার মেজাজ সপ্তমে চড়ে যায়।
- মন না মতি
- অর্থ: অস্থির মানব মন
- বাক্য: জীবনে কিছু করতে হলে তোমার মন না মতি ভাব পরিহার করতে হবে।
বিভক্তিসহ কারক নির্ণয় করুন
- কলমে খোঁচা দিও না।
- কারক: করণে সপ্তমী
- কুকর্মে বিরত হও।
- কারক: অপাদানে সপ্তমী
বাংলা সাহিত্য ও ব্যাকরণ
- ১০. ‘অনুরাগ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
- উত্তর: বন্দে আলী মিয়া।
- ১১ (ক). ‘ঈশান’ এর বিপরীত শব্দ লিখুন।
- উত্তর: নৈর্ঋত।
- ১১ (খ). ‘বাউলুলে’ এর বিপরীত শব্দ লিখুন।
- উত্তর: সংসারী।
- ১২. ‘সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত’ কোন লেখকের কোন প্রবন্ধের উক্তি?
- উত্তর: প্রমথ চৌধুরী; বই পড়া।
- ১৩. বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়?
- উত্তর: ১৯২৩ (১৩৩০ বঙ্গাব্দে)।
- ১৪. ‘যে জননী কান্দে’ রচয়িতার নাম কি?
- উত্তর: জসীমউদ্দীন।
- ১৫. বিদ্যাপতি কে ছিলেন?
- উত্তর: ‘মৈথিলি কোকিল’ নামে পরিচিত মিথিলার কবি বিদ্যাপতি পদাবলির আদি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। তিনি বাংলা সাহিত্যে একটি পঙক্তি না লিখেও বাংলায় স্মরণীয় কবি। তিনি ব্রজবুলি ভাষায় রাধা-কৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন।
- ১৬. ‘যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না’ পংক্তিটির লেখক কে? কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?
- উত্তর: কাজী নজরুল ইসলাম; বিদ্রোহী।
- ১৭. তুমি কী খেয়েছ? এখানে ‘কী’ কোন ধরণের পদ?
- উত্তর: সর্বনাম।
- ১৮. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
- উত্তর: শাহ মুহম্মদ সগীর।
- ১৯. ‘অগ্নি’ শব্দটির চারটি সমার্থক শব্দ লিখুন।
- উত্তর: আগুন, বহ্নি, পাবক, হুতাশন।
- ২০. ‘বুক’ শব্দটির বিভিন্ন অর্থে চারটি বাক্য লিখুন।
- উত্তর: শরীরের অংশঃ দৌড়ানোর পর তার বুক ধড়ফড় করতে লাগল। | সাহস/মানসিক শক্তিঃ অন্যায়ের বিরুদ্ধে কথা বলার বুক সবার থাকে না। | সহ্য করা/মেনে নেওয়াঃ জীবনের কঠিন বাস্তবতা তাকে অনেক কষ্ট বুক করে নিতে শিখিয়েছে। | বিস্তৃত স্থান/গভীরতাঃ হাওরের বুক জুড়ে নৌকাগুলো ভাসছিল।
‘জনমিতিক লভ্যাংশ (Demographic Dividend)’ শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন
‘জনমিতিক লভ্যাংশ (Demographic Dividend)’ শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন।
সমাধান: জনমিতিক লভ্যাংশ বলতে একটি দেশের জনসংখ্যাগত কাঠামো থেকে অর্জিত সম্ভাব্য অর্থনৈতিক সুবিধাকে বোঝায়। সাধারণত যখন একটি দেশে কর্মক্ষম বয়সী মানুষের সংখ্যা শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর তুলনায় বেশি হয়, তখন উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়। এই সময়টিকে জনমিতিক লভ্যাংশের সময়কাল বলা হয়। এ সময় পর্যাপ্ত কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা গেলে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যেতে পারে। তবে শুধু জনসংখ্যার গঠন অনুকূল হলেই জনমিতিক লভ্যাংশ পাওয়া যায় না; এর জন্য সঠিক নীতি ও পরিকল্পনা অত্যন্ত জরুরি। কর্মসংস্থানের অভাব, শিক্ষার নিম্নমান বা দক্ষতার ঘাটতি থাকলে এই সুযোগ বেকারত্ব ও সামাজিক সমস্যায় রূপ নিতে পারে। বাংলাদেশসহ উন্নয়নশীল অনেক দেশ বর্তমানে জনমিতিক লভ্যাংশের সম্ভাবনাময় পর্যায়ে রয়েছে। তাই মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং শিল্পায়নের মাধ্যমে এই সুযোগ কাজে লাগানো গেলে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
Change the voice
- Panic seized the writer.
- Answer: The writer was seized by panic.
- বাক্যের অর্থ: আতঙ্ক লেখককে গ্রাস করেছিল।
- He suggested that smoking should be given up.
- Answer: He suggested giving up smoking.
- বাক্যের অর্থ: সে ধূমপান ত্যাগ করার পরামর্শ দিয়েছিল।
- Whom has he beaten?
- Answer: Who has been beaten by him?
- বাক্যের অর্থ: তার দ্বারা কে আঘাত হয়েছে?
- His conduct shocked me.
- Answer: I was shocked by his conduct.
- বাক্যের অর্থ: আমি তার আচরণে বিস্মিত হয়েছিলাম।
- He is going to open a Bank.
- Answer: A bank is going to be opened by him.
- বাক্যের অর্থ: সে একটি ব্যাংক উদ্বোধন করতে যাচ্ছেন।
Fill in the blank with appropriate/correct preposition
- He succumbed ____ his injuries.
- Ans.: to
- বাক্যের অর্থ: তিনি আঘাতের কারণে মৃত্যুবরণ করেন।
- Let me congratulate you ____ your success.
- Ans.: on
- বাক্যের অর্থ: তোমার সাফল্যে তোমাকে অভিনন্দন।
- Be ____ my sight.
- Ans.: out of
- বাক্যের অর্থ: আমার দৃষ্টির বাইরে যাও।
- The poor student was exempted ____ the fees.
- Ans.: from
- বাক্যের অর্থ: গরিব ছাত্রটিকে পরীক্ষার ফি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
- The police are looking ____ the murder.
- Ans.: into
- বাক্যের অর্থ: পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করছে।
Put right Forms of Verbs
- One of the boys (have) done it.
- Answer: One of the boys has done it.
- বাক্যের অর্থ: ছেলেদের মধ্যে একজন কাজটি করেছে।
- The park gates (lock) at 6:30 p.m. every evening.
- Answer: The park gates are locked at 6:30 p.m. every evening.
- বাক্যের অর্থ: প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পার্কের গেইট বন্ধ করা হয়।
- You, He and I (be) friend.
- Answer: You, He and I are friend.
- বাক্যের অর্থ: তুমি, সে এবং আমি বন্ধু।
- It is a big factory, five hundred people (employ) there.
- Answer: It is a big factory, five hundred people employed there.
- বাক্যের অর্থ: এটি একটি বড় কারখানা, যেখানে পাঁচশ জন মানুষ নিয়োজিত।
- When I was on holiday, my camera (steal) from my hotel.
- Answer: When I was on holiday, my camera was stolen from my hotel.
- বাক্যের অর্থ: ছুটিতে থাকার সময় আমার হোটেল থেকে আমার ক্যামেরাটি চুরি হয়ে যায়।
Make sentence with the following phrase & idioms
- Yellow Dog
- Meaning: ভীরু ব্যক্তি
- Sentence: Do not be yellow dog in the face of danger.
- End in Smoke
- Meaning: ব্যর্থতায় পর্যবসিত হওয়া
- Sentence: All his plans ended in smoke.
- Wear & Tear
- Meaning: স্বাভাবিক ব্যবহার থেকে ক্ষয়-ক্ষতি
- Sentence: You need to make a deduction for wear and tear on all your belongings.
- To boil the ocean
- Meaning: অসম্ভব
- Sentence: To avoid boiling the ocean, tasks and projects should have clear guidelines.
- At the outset
- Meaning: শুরুতেই; প্রারম্ভেই
- Sentence: We did well at the outset of the campaign.
Write a short note on “Sound pollution and its impact on human being.”
Write a short note on “Sound pollution and its impact on human being.”
সমাধান: Sound Pollution and Its Impact on Human Being — Sound pollution means the presence of excessive or unwanted noise in the environment that disturbs normal life. Common sources include traffic horns, loudspeakers, factories, construction work, and high-volume music. In big cities, sound pollution has become a regular part of daily living. Its impact on human beings is serious. Continuous exposure to loud noise can cause hearing loss, headaches, high blood pressure, and heart problems. It also affects mental health by creating stress, irritation, anxiety, and sleep disorders. Students find it hard to concentrate on studies, and workers lose efficiency. In the long run, sound pollution reduces overall quality of life. Controlling sound pollution requires awareness, proper enforcement of noise laws, and responsible behavior from individuals and authorities alike.
গণিত সমাধান
সংক্ষেপে উত্তর দিন
- ক. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
- উত্তর: অষ্টম।
- খ. সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?
- উত্তর: জাপানকে।
- গ. বাংলাদেশে সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে “বাকশাল” প্রতিষ্ঠিত হয়?
- উত্তর: ৪র্থ সংশোধনীর মাধ্যমে।
- ঘ. গণতন্ত্রের মৌলিক বিষয় কী?
- উত্তর: জনগণের শাসন গণতন্ত্রের মৌলিক বিষয়।
- ঙ. নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত?
- উত্তর: নোয়াখালী জেলার হাতিয়ায় অবস্থিত।
- চ. বাংলা নববর্ষের সূচনা করেন কে?
- উত্তর: সম্রাট আকবর বাংলা নববর্ষের সূচনা করেন (১৫৮৪ সালে)।
- ছ. মুক্তিযুদ্ধকালে যে দুইজন নারীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয় তাদের নাম লিখুন।
- উত্তর: তারামন বিবি ও সেতারা বেগম বাংলাদেশের ২ জন নারী বীর প্রতীক।
- জ. চীনের দুঃখ বলা হয় কোন নদীকে?
- উত্তর: চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে।
- ঝ. নোট অব ডিসেন্ট (Note of Dissent) বলতে কি বোঝায়?
- উত্তর: নোট অব ডিসেন্ট বলতে ভিন্নমত বোঝায়।
- ঞ. গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কী?
- উত্তর: মৃত্যুদণ্ড গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি।
- ট. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র কে নির্বাচিত হন?
- উত্তর: জোহরান মামদানি।
- ঠ. বর্তমান ঢাকা বিশ্বের কততম মেগাসিটি?
- উত্তর: ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিশ্বের ২য় মেগাসিটি।
- ড. ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
- উত্তর: ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো।
- ঢ. ঢাকা গেইটের নির্মাতা কে?
- উত্তর: মীর জুমলা।
- ণ. বাংলাদেশের ১ম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
- উত্তর: ১৯৭৩ সালের ৭ই মার্চ।
- ত. E-mail এর CC এর পূর্ণরূপ কী?
- উত্তর: Carbon Copy
- থ. ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত?
- উত্তর: ৭ লক্ষ ৯০ হাজার কোটি টাকা। উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরে ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা।
- দ. বাংলাদেশে জুলাই শহীদ দিবস পালিত হয় কবে?
- উত্তর: ১৬ জুলাই।
- ধ. ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
- উত্তর: বর্তমানে ভারত ধান উৎপাদনে শীর্ষ দেশ।
শেষ কথা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬: সাট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ৩১টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
সচরাচর জিজ্ঞাসা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬-এর সাট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬-এর সাট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬-এর সাট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?
পরীক্ষাটি পূর্ণমান ৯০ এবং সময় ৯০ মিনিট ছিল।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬-এর সাট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ৩১টি প্রশ্ন এসেছিল।
এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।