প্রত্নতত্ত্ব অধিদপ্তর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান
প্রত্নতত্ত্ব অধিদপ্তর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ২৮.০২.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।
সন্ধি বিচ্ছেদ করুন
- সহোদর
- সন্ধি বিচ্ছেদ: সহ + উদর
- সন্তাপ
- সন্ধি বিচ্ছেদ: সম্ + তাপ
- তন্বী
- সন্ধি বিচ্ছেদ: তনু + ঈ
- মিথ্যুক
- সন্ধি বিচ্ছেদ: মিথ্যা + উক
এক কথায় প্রকাশ করুন
- অনুতে জন্মেছে যে
- এক কথায় প্রকাশ: অনুজ
- গণনার যোগ্য নয় যা
- এক কথায় প্রকাশ: নগণ্য
- পান করার যোগ্য
- এক কথায় প্রকাশ: পেয়
- পড়ার উপযুক্ত
- এক কথায় প্রকাশ: পাঠ্য
অর্থসহ বাক্য রচনা করুন
- কুল কাঠের আগুন
- অর্থ: তীব্র জ্বালা
- বাক্য: ছেলের এমন ব্যবহারে মায়ের বুকে কুল কাঠের আগুন জ্বলছে।
- গুড়ে বালি
- অর্থ: আশায় নৈরাশ্য
- বাক্য: ভেবেছিলাম আজ ছুটি পাব, কিন্তু অফিস থেকে ফোন আসায় সব আশায় গুড়ে বালি।
- উড়নচণ্ডী
- অর্থ: অমিতব্যয়ী
- বাক্য: উড়নচণ্ডী স্বভাবের জন্য মাসের শেষে তার হাতে এক টাকাও থাকে না।
- তামার বিষ
- অর্থ: অর্থের কুপ্রভাব
- বাক্য: হঠাৎ বড়লোক হয়ে লোকটা তামার বিষে সবাইকে ছোট ভাবতে শুরু করেছে।
শুদ্ধ করে লিখুন
- সমিচিন
- শুদ্ধ: সমীচীন
- জৈষ্ঠ্য
- শুদ্ধ: জ্যৈষ্ঠ
- ইতিমধ্যে
- শুদ্ধ: ইতোমধ্যে
- শিরোচ্ছেদ
- শুদ্ধ: শিরশ্ছেদ
‘ভাষা আন্দোলন’ সম্পর্কে ০৮টি বাক্য লিখুন।
‘ভাষা আন্দোলন’ সম্পর্কে ০৮টি বাক্য লিখুন।
ভাষা আন্দোলন
১৯৪৭ সালে দেশ ভাগের পর পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চাইল। অথচ পাকিস্তানের বেশির ভাগ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। তাই বাঙালিরা প্রতিবাদে নামল। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সরকারের ১৪৪ ধারা ভেঙে ছাত্ররা মিছিল বের করল। পুলিশের গুলিতে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকে শহিদ হলেন। এই আত্মত্যাগের ফলে শেষ পর্যন্ত বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেল। ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরে স্বাধীনতার আন্দোলন গড়ে ওঠে, যার পথ ধরে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে।
Transform the following sentences as directed
- You must obey your parents. (Negative)
- Transformed: You cannot but obey your parents.
- বাক্যের অর্থ: অভিভাবকদের তুমি সম্মান না করে পারো না।
- I know that he is a poet. (Simple)
- Transformed: I know him to be a poet.
- বাক্যের অর্থ: আমি জানি সে একজন কবি।
- Certainly he will come. (Complex)
- Transformed: It is certain that he will come.
- বাক্যের অর্থ: সে অবশ্যই আসবে।
- He annoyed me. (Passive)
- Transformed: I was annoyed with him.
- বাক্যের অর্থ: আমি তার উপর রাগান্বিত ছিলাম।
- A plane flies faster than a bird. (Positive)
- Transformed: A bird does not fly so fast as a plane.
- বাক্যের অর্থ: পাখি বিমানের মতো এত দ্রুত উড়তে পারে না।
Make sentences with the following phrases
- Back and forth
- Meaning: এদিক ওদিক, সামনে পিছনে
- Sentence: The little boy kept running back and forth in the garden.
- In a body
- Meaning: দলবদ্ধ হয়ে / একত্রে
- Sentence: The villagers went to the chairman in a body to ask for a new road.
- On and on
- Meaning: না থেমে; ক্রমাগত
- Sentence: The rain went on and on for three days.
- Yellow dog
- Meaning: ভীরু ব্যক্তি / হীন ব্যক্তি
- Sentence: Nobody wants to be friends with a yellow dog who runs away from trouble.
- Slow coach
- Meaning: অলস
- Sentence: Rafi is such a slow coach that he is always late for school.
Translate into English
- সে এক কথার মানুষ।
- English: He is a man of word.
- ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
- English: Look before you leap.
- দুইয়ে দুইয়ে চার হয়।
- English: Two and two makes four.
- তার ঠান্ডা লেগেছে।
- English: He has caught a cold.
- আমি চা পান করি না।
- English: I don’t take tea.
Write five sentences about “The Department of Archaeology”.
Write five sentences about “The Department of Archaeology”.
The Department of Archaeology
The Department of Archaeology looks after the old buildings and historical places of Bangladesh. Its people dig up the ground carefully to find coins, pots and tools that belong to ancient times. It also repairs and protects temples, mosques and forts so that they do not fall apart. Many of these places have small museums where visitors can see the old things that were found. Thanks to this department, our children can learn about the history of their country.
গণিত সমাধান
নিচের প্রশ্নগুলোর উত্তর দিন
- ক. NASA এর সদর দপ্তর কোথায়?
- উত্তর: ওয়াশিংটন ডিসি।
- খ. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায়?
- উত্তর: ছোট সোনা মসজিদ প্রাঙ্গণ, চাঁপাইনবাবগঞ্জ।
- গ. দুধে কী ধরনের এসিড থাকে?
- উত্তর: ল্যাকটিক এসিড।
- ঘ. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কী?
- উত্তর: সিসমোগ্রাফ।
- ঙ. ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালি?
- উত্তর: পক প্রণালি।
- চ. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
- উত্তর: বেগম রাজিয়া বানু।
- ছ. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি তরল থেকে কঠিনে রূপান্তরিত হয়?
- উত্তর: ০ ডিগ্রি সেলসিয়াস বা ৩২ ডিগ্রি ফারেনহাইট।
- জ. বাংলাদেশে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি?
- উত্তর: স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার। এটি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক।
- ঝ. বাংলাদেশের গ্রাম সরকার ব্যবস্থার প্রবর্তক কে?
- উত্তর: সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান।
- ঞ. UNESCO কত সালের কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
- উত্তর: ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে UNESCO এর ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
শেষ কথা
প্রত্নতত্ত্ব অধিদপ্তর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ১৪টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
সচরাচর জিজ্ঞাসা
প্রত্নতত্ত্ব অধিদপ্তর-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?
প্রত্নতত্ত্ব অধিদপ্তর-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?
পরীক্ষাটি পূর্ণমান ৭০ এবং সময় ৬০ মিনিট ছিল।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১৪টি প্রশ্ন এসেছিল।
এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।