সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী-২০২৬: স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন ও সমাধান
সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী-২০২৬: স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ১০.০১.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা ও গণিত অংশের প্রশ্ন ছিল।
Use the right form of verb
- The kid has accidentally (cut) his finger.
- Ans.: cut
- বাক্যের অর্থ: বাচ্চাটি দুর্ঘটনাবশত তার আঙুল কেটে ফেলেছে।
- He has (deal) ____ with the problem in a professional manner.
- Ans.: dealt
- বাক্যের অর্থ: সে সমস্যাটি পেশাদারিত্বের সাথে মোকাবিলা করেছে।
- The chief guest has (lay) ____ the foundation of the project.
- Ans.: laid
- বাক্যের অর্থ: প্রধান অতিথি প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
Change the voice of the following sentences
- Many people regard him a hero.
- Answer: He is regarded as a hero by many people.
- বাক্যের অর্থ: অনেক মানুষ তাকে একজন নায়ক হিসেবে গণ্য করে।
- What does he want?
- Answer: What is wanted by him?
- বাক্যের অর্থ: সে কী চায়?
- I know the boy.
- Answer: The boy is known to me.
- বাক্যের অর্থ: ছেলেটি আমার পরিচিত।
- You will be eating rice.
- Answer: Rice will be being eaten by you.
- বাক্যের অর্থ: তুমি ভাত খেতে থাকবে।
Put the correct article
- He is ____ best player in the team.
- Ans.: The
- বাক্যের অর্থ: সে দলের মধ্যে সর্বোত্তম খেলোয়াড়।
- ____ UN has its headquarters in New York.
- Ans.: The
- বাক্যের অর্থ: জাতিসংঘের প্রধান কার্যালয় নিউইয়র্কে অবস্থিত।
- ____ lot of people attended the ceremony.
- Ans.: A
- বাক্যের অর্থ: অনেক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Mention the part of the speech of the underlined word
- He walks fast.
- Ans.: Adverb
- বাক্যের অর্থ: সে দ্রুত হাঁটে।
- She is good at singing.
- Ans.: Noun
- বাক্যের অর্থ: সে গানে পারদর্শী।
- Smoking is injurious to health.
- Ans.: Adjective
- বাক্যের অর্থ: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
Write the correct preposition
- They could not arrive ____ a conclusion after a lengthy debate.
- Ans.: at
- বাক্যের অর্থ: দীর্ঘ বিতর্কের পর তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
- He seems to be incapable ____ solving the problem.
- Ans.: of
- বাক্যের অর্থ: সে সমস্যাটি সমাধান করতে অক্ষম বলে মনে হয়।
- Public servants must remain answerable ____ the people.
- Ans.: to
- বাক্যের অর্থ: সরকারি কর্মচারীদের জনগণের কাছে জবাবদিহি থাকতে হয়।
Write a paragraph on the following topic
Importance of Expanded Program on Immunization (EPI) in Bangladesh.
সমাধান: The Expanded Programme on Immunization (EPI) plays a vital role in improving public health in Bangladesh. It protects children and mothers from life-threatening but preventable diseases such as tuberculosis, polio, measles, diphtheria, tetanus, and hepatitis B. By ensuring free and regular vaccination across urban and rural areas, EPI has significantly reduced infant and maternal mortality rates. The programme helps build herd immunity, which prevents the spread of infectious diseases in the community. EPI also lowers healthcare costs by reducing the need for long-term treatment and hospitalization. Through awareness campaigns and outreach services, it reaches even the most remote populations. Overall, EPI is essential for creating a healthier generation and supporting the sustainable development of Bangladesh.
Translate the following paragraph into English
বাংলাদেশের অর্থনীতিতে নারীদের অবদান অপরিসীম। তৈরি পোষাক কারখানাগুলোতে যেসব শ্রমিক কাজ করেন তাদের অধিকাংশই নারী। এই নারীদের শ্রমেই আমাদের বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে। অপরদিকে গৃহস্থালিতে যেসব নারী কাজ করেন তাদের অবদান সমাজে এবং অর্থনীতিতে যথাযথ মূল্যায়ন হয় না।
সমাধান: The contribution of women to the economy of Bangladesh is immense. Most of the workers employed in the garment factories are women. It is through the labour of these women that a major portion of our foreign currency earnings comes. On the other hand, the contribution of women who work in household activities does not receive proper recognition in society and in the economy.
সাধারণ জ্ঞান
- ক. আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি?
- উত্তর: লুব্ধক।
- খ. বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত?
- উত্তর: প্রথম হাইটেক পার্ক কালিয়াকৈর, গাজীপুরে অবস্থিত।
- গ. ইউক্রেনের রাজধানীর নাম কি?
- উত্তর: কিয়েভ।
- ঘ. জাতিসংঘের দাপ্তরিক ভাগ কয়টি?
- উত্তর: ৬টি। এগুলো হলোঃ ০১. সাধারণ পরিষদ, ০২. নিরাপত্তা পরিষদ, ০৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ০৪. অছি পরিষদ, ০৫. আন্তর্জাতিক বিচার আদালত এবং ০৬. সচিবালয়।
- ঙ. উদ্ভিদের পাতা হলুদ হয় কিসের অভাবে?
- উত্তর: নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে পাতা হলুদ (পীত বর্ণ) হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে।
- চ. রাশিয়া ও চীনের মধ্যকার সীমান্ত বরাবর প্রবাহিত নদীর নাম কি?
- উত্তর: আমুর নদী। উল্লেখ্য, রাশিয়া, চায়না এবং উত্তর কোরিয়াকে বিভক্ত করেছে তুমেন (Tumen) নদী।
- ছ. ‘দি লাস্ট সাপার’ চিত্রটির চিত্রকর কে?
- উত্তর: লিওনার্দো দ্য ভিঞ্চি সৃষ্টি করেছেন এক অনবদ্য চিত্রকর্ম দ্য লাস্ট সাপার।
- জ. কোন কোষে নিউক্লিয়াস থাকে না?
- উত্তর: লোহিত রক্তকণিকা।
- ঝ. ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটির স্থপতি কে?
- উত্তর: শামীম শিকদার স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটির স্থপতি। ভাস্কর্যটি টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ঞ. মৌলিক রঙ কি কি?
- উত্তর: তিনটি মৌলিক রং হলোঃ লাল, নীল এবং সবুজ।
- ট. সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি?
- উত্তর: সুইস ফ্রাঙ্ক।
- ঠ. ভেনিজুয়েলার রাজধানীর নাম কি?
- উত্তর: ভেনিজুয়েলার রাজধানীর নাম কারাকাস।
- ড. জেনেভা চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে?
- উত্তর: ফ্রান্স ও ভিয়েতনাম।
- ঢ. বাংলা ভাষার প্রথম বিদ্রোহী কবির নাম কি?
- উত্তর: বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ও বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক মাইকেল মধুসূদন দত্ত।
- ণ. চিকুনগুনিয়া রোগটি কোন মশার মাধ্যমে ছড়ায়?
- উত্তর: এডিস মশা।
বিপরীত শব্দ লিখুন
- আকুঞ্চন
- বিপরীত শব্দ: প্রসারণ
- অগ্রজ
- বিপরীত শব্দ: অনুজ
- খাতক
- বিপরীত শব্দ: মহাজন
সন্ধি বিচ্ছেদ করুন
- নায়ক
- সন্ধি বিচ্ছেদ: নৈ + অক
- সন্ধান
- সন্ধি বিচ্ছেদ: সম্ + ধান
- তন্বী
- সন্ধি বিচ্ছেদ: তনু + ঈ
বাগধারা (অর্থসহ বাক্য গঠন করুন)
- চোখ পাকানো
- অর্থ: ক্রোধ দেখানো
- বাক্য: আমার উপর চোখ পাকিয়ে লাভ নেই। আমি পুরোপুরি নির্দোষ।
- কুয়োর ব্যাঙ
- অর্থ: সংকীর্ণমনা লোক
- বাক্য: তুমি তো কুয়োর ব্যাঙ, ঘর হতে আঙিনা বিদেশ।
- ছ’কড়া ন’কড়া
- অর্থ: সস্তা দর
- বাক্য: এই বাজারে ছ’কড়া ন’কড়া মাল বিক্রি হচ্ছে, কেউ কিনছেনা।
এক কথায় প্রকাশ করুন
- যা ভাষায় প্রকাশ করা যায় না
- এক কথায় প্রকাশ: অনির্বচনীয়
- যার স্বামী বিদেশে থাকে
- এক কথায় প্রকাশ: প্রোষিতভর্তৃকা
- যার উপস্থিত বুদ্ধি রয়েছে
- এক কথায় প্রকাশ: প্রত্যুৎপন্নমতি
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন
- উপকথা
- ব্যাসবাক্য ও সমাস: কথার সদৃশ (অব্যয়ীভাব সমাস)
- মুখচন্দ্র
- ব্যাসবাক্য ও সমাস: মুখ চন্দ্রের ন্যায় (উপমিত কর্মধারয় সমাস)
- সস্ত্রীক
- ব্যাসবাক্য ও সমাস: স্ত্রীর সঙ্গে বর্তমান (বহুব্রীহি সমাস)
বিভক্তিসহ কারক নির্ণয় করুন
- সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না।
- কারক: অপাদানে ৭মী
- সমিতিতে চাঁদা দাও।
- কারক: সম্প্রদান কারকে ৭মী
- সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা?
- কারক: কর্মকারকে শূন্য বিভক্তি
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি ও কি কি?
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি।
- মাত্রাহীন বর্ণ
- স্বরবর্ণ: ৪টি যথাঃ এ, ঐ, ও, ঔ
- ব্যঞ্জনবর্ণ: ৬টি যথাঃ ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ
- সংখ্যা: ১০টি
সনেটের কয়টি অংশ? কি কি?
- খ. সনেটের কয়টি অংশ? কি কি?
- উত্তর: সনেটের দুটি অংশ থাকে। প্রথম আট চরণকে অষ্টক বলে, শেষ ছয় চরণকে ষটক বলে।
অনুচ্ছেদ লিখুনঃ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় টেলিমেডিসিনের গুরুত্ব
অনুচ্ছেদ লিখুনঃ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় টেলিমেডিসিনের গুরুত্ব।
সমাধান: বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় টেলিমেডিসিন একটি গুরুত্বপূর্ণ সংযোজন। দেশের গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে এখনো দক্ষ চিকিৎসকের অভাব রয়েছে, যেখানে টেলিমেডিসিন রোগী ও চিকিৎসকের মাঝে দূরত্ব কমিয়ে দিয়েছে। মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে রোগীরা ঘরে বসেই চিকিৎসা পরামর্শ, রিপোর্ট বিশ্লেষণ ও ফলো-আপ সেবা পাচ্ছে। এতে সময়, খরচ ও ঝুঁকি কমে যাচ্ছে, বিশেষ করে জরুরি পরিস্থিতিতে। টেলিমেডিসিন স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, দ্রুত ও কার্যকর করেছে। পাশাপাশি এটি স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়িয়ে একটি আধুনিক ও সমন্বিত সেবা ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছে।
চিত্রসহ সংজ্ঞা লিখুন
- ক. রম্বস
- উত্তর: যে চতুর্ভুজের চারটি বাহুই সমান ও সমান্তরাল এবং কোণগুলোর একটিও সমকোণ নয় তাকে রম্বস বলে।
- খ. ট্রাপিজিয়াম
- উত্তর: দুইটি সমান্তরাল এবং অপর দুইটি অসমান্তরাল বাহু দ্বারা সীমাবদ্ধ চতুর্ভুজ ক্ষেত্রকে ট্রাপিজিয়াম বলে।
গণিত সমাধান
শেষ কথা
সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী-২০২৬: স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ২২টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
সচরাচর জিজ্ঞাসা
সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী-২০২৬-এর স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?
সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী-২০২৬-এর স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা ১০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী-২০২৬-এর স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?
পরীক্ষাটি পূর্ণমান ৮০ এবং সময় ৯০ মিনিট ছিল।
সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী-২০২৬-এর স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ২২টি প্রশ্ন এসেছিল।
এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।