বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উপ-সহকারী প্রকৌশলী পদের প্রশ্ন ও সমাধান
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উপ-সহকারী প্রকৌশলী পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ৩১.০১.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন
- বিদ্যালয়
- ব্যাসবাক্য ও সমাস: বিদ্যার নিমিত্ত আলয় (৪র্থী তৎপুরুষ)
- যথাশক্তি
- ব্যাসবাক্য ও সমাস: শক্তিকে অতিক্রম না করে (অব্যয়ীভাব)
- নীলকণ্ঠ
- ব্যাসবাক্য ও সমাস: নীল কণ্ঠ যার (সমানাধিকরণ বহুব্রীহি)
উত্তর লিখুন
- ০২. বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
- উত্তর: চন্দ্রাবতী।
- ০৩. আলাওলের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি?
- উত্তর: ‘পদ্মাবতী’।
এক কথায় প্রকাশ
- যে বেশি কথা বলে
- এক কথায় প্রকাশ: বাচাল
- যা মাটি ভেদ করে ওঠে
- এক কথায় প্রকাশ: উদ্ভিদ
- আপনাকে যে পণ্ডিত মনে করে
- এক কথায় প্রকাশ: পণ্ডিতম্মন্য
- যে উপকারীর ক্ষতি করে
- এক কথায় প্রকাশ: কৃতঘ্ন
- যা পূর্বে শোনা যায়নি
- এক কথায় প্রকাশ: অশ্রুতপূর্ব
Translate into English
- শিশুটি তার ভুল স্বীকার করেছে।
- English: The child has admitted his/her mistake.
- সে এত দুর্বল যে কথা বলতে পারে না।
- English: He is too weak to talk.
- আইনের চোখে সবাই সমান।
- English: All are equal before the law.
- তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে।
- English: It has been raining for three days.
- দায়িত্বশীল কর্মচারী রাষ্ট্রের সম্পদ।
- English: A responsible employee is an asset of the state.
Use of the right form of verbs
- I wish I (to be) a king.
- Ans.: were
- বাক্যের অর্থ: আমি যদি রাজা হতাম।
- Ten miles (be) a long distance.
- Ans.: is
- বাক্যের অর্থ: দশ মাইল একটি দীর্ঘ পথ।
- I do not want (leave) this place.
- Ans.: to leave
- বাক্যের অর্থ: আমি এই স্থানটি ত্যাগ করতে চাই না।
- I will not go if it (rain).
- Ans.: rains
- বাক্যের অর্থ: বৃষ্টি হলে আমি যাব না।
- I got the work (do) by him.
- Ans.: done
- বাক্যের অর্থ: আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম।
গণিত সমাধান
ডিজিটাল সাইবার নিরাপত্তা (Digital Cyber Security) কী?
ডিজিটাল সাইবার নিরাপত্তা (Digital Cyber Security) কী?
ডিজিটাল সাইবার নিরাপত্তা
আমরা এখন মোবাইল, কম্পিউটার আর ইন্টারনেটে অনেক কাজ করি। এসব জায়গায় থাকা তথ্য, ব্যাংক হিসাব, ছবি বা ব্যক্তিগত নথি যেন হ্যাকার, ভাইরাস বা প্রতারকদের হাতে না পড়ে, সেজন্য যে ব্যবস্থা নেওয়া হয় তাকেই ডিজিটাল সাইবার নিরাপত্তা বলে। সহজ কথায়, অনলাইন দুনিয়ায় তথ্য, নেটওয়ার্ক ও কম্পিউটার সিস্টেমকে চুরি, অনুপ্রবেশ বা ধ্বংস থেকে বাঁচানোর পদ্ধতি এটি। শক্ত পাসওয়ার্ড দেওয়া, অ্যান্টিভাইরাস ব্যবহার করা এবং অচেনা লিংকে ক্লিক না করা এর সাধারণ উদাহরণ।
উত্তর লিখুন
- ১০. সুশাসনের মূল স্তম্ভ কয়টি ও কী কী?
- উত্তর: সুশাসনের মূল স্তম্ভ ৪টি। যথা: অংশগ্রহণ, স্বচ্ছতা, দায়িত্বশীলতা (জবাবদিহিতা) এবং আইনি কাঠামো।
- ১১. অপারেটিং সিস্টেম কী?
- উত্তর: অপারেটিং সিস্টেম এমন একটি সফটওয়্যার, যা কম্পিউটারের হার্ডওয়্যার ও অন্য সব প্রোগ্রামকে চালায় এবং নিয়ন্ত্রণ করে। এটি প্রোগ্রামের কাজের সময়সূচি ঠিক করা, ইনপুট-আউটপুট নিয়ন্ত্রণ, স্টোরেজ ও ডেটা ব্যবস্থাপনার মতো কাজ করে। যেমন: Windows, Linux, Android।
- ১২. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি ও কী কী?
- উত্তর: ৫টি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। উল্লেখ্য, স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে।
- ১৩. ‘ফরবিডেন সিটি’ কোথায়?
- উত্তর: চীনের বেইজিংয়ে।
- ১৪. ‘বাকিংহাম প্যালেস’ কী?
- উত্তর: ওয়েস্ট মিনিস্টার শহরে (লন্ডনে) অবস্থিত ব্রিটিশ রাজপরিবারের প্রাসাদ ও বাসভবন।
শেষ কথা
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উপ-সহকারী প্রকৌশলী পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ১৪টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
সচরাচর জিজ্ঞাসা
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?
পরীক্ষাটি পূর্ণমান ৭৫ এবং সময় ৬০ মিনিট ছিল।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১৪টি প্রশ্ন এসেছিল।
এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।