বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-২০২৬: হিসাবরক্ষক পদের প্রশ্ন ও সমাধান
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-২০২৬: হিসাবরক্ষক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ২৮.০২.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত, ব্যবসা ও হিসাব এবং সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।
শব্দগুলির অর্থসহ বাক্য রচনা করুন
- বর্ণচোরা
- অর্থ: কপটচারী
- বাক্য: লোকটা বাইরে খুব ভালোমানুষ সেজে থাকে, আসলে সে বর্ণচোরা, চেনা কঠিন।
- কানকাটা
- অর্থ: নির্লজ্জ; বেহায়া
- বাক্য: এত কথা শোনার পরও কানকাটা ছেলেটা আবার ওদের বাড়িতে গিয়ে হাজির।
সন্ধি বিচ্ছেদ করুন
- বনৌষধি
- সন্ধি বিচ্ছেদ: বন + ওষধি
- বাগদান
- সন্ধি বিচ্ছেদ: বাক্ + দান
উত্তর লিখুন
- ক. ‘বাল্মীকি প্রতিভা’ নাটকের রচয়িতা কে?
- উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
- খ. ‘বিলেতে সাড়ে সাতশ দিন’ এর রচয়িতা কে?
- উত্তর: মুহম্মদ আবদুল হাই।
- গ. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?
- উত্তর: ধাতু।
- ঘ. ‘দুর্জন লোক সর্বদা পরিত্যাজ্য’ এটি কোন ধরনের বাক্য?
- উত্তর: সরল বাক্য।
- ঙ. ‘ধূমকেতু’ পত্রিকা কত সালে প্রকাশিত হয়? এর সম্পাদক কে ছিলেন?
- উত্তর: ১৯২২ সালের ১১ আগস্ট। সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম।
খাল খনন কর্মসূচি সম্পর্কে ১০টি বাক্য লিখুন।
খাল খনন কর্মসূচি সম্পর্কে ১০টি বাক্য লিখুন।
খাল খনন কর্মসূচি
১. খাল খনন কর্মসূচি দেশের জলাবদ্ধতা কমানো আর সেচব্যবস্থা ভালো করার একটি বড় উদ্যোগ।
২. বছরের পর বছর ভরাট হয়ে যাওয়া খাল আবার খুঁড়ে পানির স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনা হয়।
৩. বর্ষায় বাড়তি পানি দ্রুত নেমে যেতে খালগুলো খুব কাজে লাগে।
৪. শুকনো মৌসুমে এই খালের পানি দিয়েই কৃষক জমিতে সেচ দিতে পারেন।
৫. জলাবদ্ধতা কমলে ফসলের ক্ষতি কমে, ফলনও বাড়ে।
৬. খালে মাছ চাষ করে গ্রামের মানুষ বাড়তি আয়ের সুযোগ পায়।
৭. খাল খুঁড়ে রাখলে বৃষ্টির পানি মাটির নিচে ঢোকে, ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামে না।
৮. কাজটি চলার সময় স্থানীয় বহু মানুষ অস্থায়ী কাজ পায়।
৯. নদী ও খালের সংযোগ ফিরিয়ে আনতে পারলে পানি ব্যবস্থাপনা আরও সহজ হয়।
১০. সব মিলিয়ে খাল খনন কর্মসূচি টেকসই পানি ব্যবস্থাপনা ও গ্রামীণ উন্নয়নের জন্য খুবই দরকারি।
Translate into English
- এই কলমটি ভাল লিখে।
- English: This pen writes well.
- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকার গ্রীনরোডে অবস্থিত।
- English: Bangladesh Water Development Board is located on Greenroad in Dhaka.
Write 10 (ten) sentences about Bangladesh Water Development Board.
Write 10 (ten) sentences about Bangladesh Water Development Board.
Bangladesh Water Development Board
1. Bangladesh Water Development Board, or BWDB, is the main government body that looks after the water resources of our country.
2. It was set up in 1959 to control floods and manage rivers.
3. It works under the Ministry of Water Resources.
4. The board builds and repairs embankments, dams and sluice gates to keep floodwater out of farmland.
5. It also protects land from river erosion and waterlogging.
6. Many irrigation projects of BWDB help farmers grow more crops.
7. The board dredges rivers so that boats can move easily and the riverbed does not fill up with silt.
8. During the monsoon, it keeps a watch on water levels and gives flood warnings.
9. BWDB also works with foreign partners on climate and water management projects.
10. In short, BWDB plays a big part in saving people and crops from floods and droughts.
Write the meaning in English
- ক. Liberty (স্বাধীনতা)
- উত্তর: Liberty means the freedom to act and live as one wishes.
- খ. Traffic (চলাচল)
- উত্তর: Traffic means the movement of vehicles, people or goods from one place to another, especially on roads.
Fill in the gaps
- I gave him a dollar ____ payment.
- Ans.: as
- বাক্যের অর্থ: আমি তাকে পরিশোধ হিসেবে এক ডলার দিয়েছিলাম।
- He won a victory ____ his rivals.
- Ans.: over
- বাক্যের অর্থ: সে তার প্রতিপক্ষের উপর জয়লাভ করেছে।
Transform the following sentences
- Pluck me a flower. (Change the voice)
- Transformed: Let a flower be plucked for me.
- বাক্যের অর্থ: আমার জন্য একটি ফুল ছিঁড়ে আনো।
- He said, ‘Please help the poor.’ (Change the narration)
- Transformed: He requested to help the poor. (বইয়ে এভাবেই আছে; পূর্ণ রূপ: He requested them to help the poor.)
- বাক্যের অর্থ: তিনি বললেন, দয়া করে গরিবদের সাহায্য করো।
নিচের প্রশ্নগুলোর উত্তর দিন
- ক. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কী?
- উত্তর: মোঃ মোস্তাকুর রহমান।
- খ. বাংলাদেশের মন্ত্রিপরিষদের কতভাগ সদস্য টেকনোক্র্যাট হতে পারেন?
- উত্তর: এক দশমাংশ।
- গ. অনলাইনে মূল্য পরিশোধ করাকে কী বলে?
- উত্তর: ই-পেমেন্ট।
- ঘ. সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
- উত্তর: ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে।
- ঙ. WWW এর পূর্ণরূপ কী?
- উত্তর: World Wide Web.
- চ. পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?
- উত্তর: রামনাবাদ নদী।
- ছ. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?
- উত্তর: ভ্যাটিকান সিটি।
- জ. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমার দৈর্ঘ্য কত?
- উত্তর: ২০০ নটিক্যাল মাইল।
- ঝ. Blue Economy কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
- উত্তর: সমুদ্র অর্থনীতি।
- ঞ. সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার লাভ করেন কে?
- উত্তর: মালালা ইউসুফজাই।
টীকা লিখুন
- ক. সমন্বয় দাখিলা
- উত্তর: হিসাবকাল শেষে আর্থিক বিবরণী তৈরির আগে বকেয়া, অগ্রিম, অবচয় বা অলিক লেনদেনগুলো (যেমন: প্রাপ্য আয়, বকেয়া ব্যয়) সঠিক হিসাবকালে লিখে নেওয়ার প্রক্রিয়াই সমন্বয় দাখিলা। এটি মিলকরণ নীতি ও বকেয়াভিত্তিক হিসাববিজ্ঞানের ওপর ভিত্তি করে নিট লাভ বা ক্ষতি এবং সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করতে সাহায্য করে।
- খ. মধ্যম আয়ের দেশের সুবিধা/অসুবিধা
- উত্তর: মধ্যম আয়ের দেশ (MICs) হলো এমন দেশ, যাদের মাথাপিছু আয় বিশ্বব্যাংকের নির্ধারিত নিম্ন আয়ের সীমা (১,১৩৫ ডলারের বেশি) ছাড়িয়ে উচ্চ আয়ের সীমার নিচে অবস্থান করে।
সুবিধা: (১) বিনিয়োগ বৃদ্ধি: উচ্চ প্রবৃদ্ধির কারণে বিদেশি বিনিয়োগ ও দেশীয় শিল্পে পুঁজির প্রবাহ বাড়ে। (২) জীবনযাত্রার মান উন্নয়ন: মাথাপিছু আয় বাড়ায় শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো ভালো হয়। (৩) আন্তর্জাতিক বাজারে প্রভাব: বিশ্ব অর্থনীতিতে দর-কষাকষির সক্ষমতা বাড়ে এবং উন্নত প্রযুক্তি গ্রহণের সুযোগ তৈরি হয়। (৪) দারিদ্র্য হ্রাস: কর্মসংস্থান তৈরির মাধ্যমে দারিদ্র্যের হার দ্রুত কমে।
অসুবিধা: (১) মধ্যম আয়ের ফাঁদ: দেশ এমন পর্যায়ে আটকে যেতে পারে, যেখানে সস্তা শ্রমের সুবিধা শেষ হয় কিন্তু উচ্চ প্রযুক্তির সক্ষমতা তৈরি হয় না। (২) সুবিধাজনক ঋণ হ্রাস: স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া সহজ শর্ত বা সুদবিহীন ঋণ পাওয়ার সুযোগ কমে যায়। (৩) বৈষম্য বৃদ্ধি: সামগ্রিক আয় বাড়লেও সম্পদের অসম বণ্টনে আয়বৈষম্য বাড়ে। (৪) উৎপাদন খরচ বৃদ্ধি: শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচ বাড়ে এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা কঠিন হয়।
বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে; মূল চ্যালেঞ্জ হলো দক্ষ জনশক্তি তৈরি ও উৎপাদনশীলতা বাড়ানো। - গ. বিল ও ভাউচার
- উত্তর: বিল ও ভাউচার হিসাবরক্ষণের প্রধান দলিল। ‘বিল’ (Bill) হলো পণ্য বা সেবার বিপরীতে পাওনা টাকার দাবিপত্র, যা পরিশোধের জন্য বিক্রেতা ক্রেতাকে দেয়। ‘ভাউচার’ (Voucher) হলো সেই বিল পরিশোধের পর লেনদেনের সত্যতার প্রমাণ হিসেবে সংরক্ষিত দালিলিক প্রমাণ।
- ঘ. ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল
- উত্তর: ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (FRC) বাংলাদেশে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন ২০১৫ এর অধীনে প্রতিষ্ঠিত একটি স্বায়ত্তশাসিত নিয়ন্ত্রক সংস্থা। এটি মূলত জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর (PIE) আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা কার্যক্রম তত্ত্বাবধান করে, স্বচ্ছতা নিশ্চিত করে এবং আন্তর্জাতিক মান অনুযায়ী হিসাব ও নিরীক্ষা পেশা নিয়ন্ত্রণ করে। এর ফলে আর্থিক খাতে শৃঙ্খলা আসে ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ে।
- ঙ. সুনাম (বইয়ে ছাপা আছে ‘বিড়াল সুনাম’)
- উত্তর: বইয়ের লেখা: এটি এক ধরনের ব্যবসায়িক সুনাম, যেখানে ক্রেতারা ব্যবসায়ের প্রতি অনুগত থাকে। (লক্ষ্য করুন, বইয়ের শিরোনামটি সম্ভবত ছাপার ভুল; হিসাববিজ্ঞানে এর কাছাকাছি ধারণা হলো সুনাম বা Goodwill।)
পূর্ণরূপ লিখুন
- ibas++
- পূর্ণরূপ: Integrated Budget and Accounting System
- GAAP
- পূর্ণরূপ: Generally Accepted Accounting Principles
- TRIPS
- পূর্ণরূপ: Trade-Related Aspects of Intellectual Property Rights
- ECNEC
- পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council
- ERP
- পূর্ণরূপ: Enterprise Resource Planning
পে-ব্যাক পিরিয়ড নির্ণয় (Pay-Back Period)
নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দিন
- ক. ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত ছিল?
- উত্তর: ২,৭৬৯ মার্কিন ডলার। উল্লেখ্য, অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২,৮২০ মার্কিন ডলার।
- খ. কু-ঋণ সঞ্চিতির সমন্বয় দাখিলা কী?
- উত্তর: অনাদায়ী পাওনা হিসাব — ডেবিট।
কু-ঋণ সঞ্চিতি হিসাব (নতুন) — ক্রেডিট। - গ. বিক্রয় জাবেদার অপর নাম কী?
- উত্তর: বিক্রয় বই।
- ঘ. জনি লিমিটেডের খতিয়ান হিসেবের একটি জের ৭৫০ টাকা ভুল পক্ষে বসানো হয়েছে। অন্য সব ঠিক থাকলে রেওয়ামিলের দুই পাশে পার্থক্য কত হবে?
- উত্তর: ১,৫০০ টাকা (৭৫০ × ২)।
- ঙ. Revenue Recognition Principle বা রাজস্ব স্বীকৃতি নীতি কী?
- উত্তর: যখন কোনো পণ্য সরবরাহ বা সেবা প্রদান সম্পন্ন হয় এবং আয় অর্জিত হয়, তখনই আয় হিসাবের খাতায় লেখা উচিত; টাকা হাতে আসুক বা না আসুক। এটিই রাজস্ব স্বীকৃতি নীতি। (বইয়ে এখানে সরকারের রাজস্ব নীতির বর্ণনা দেওয়া আছে, যা প্রশ্নের বিষয়ের সঙ্গে মেলে না; তাই হিসাববিজ্ঞানের মূল সংজ্ঞাটি লেখা হলো।)
গণিত সমাধান
নিম্নবর্ণিত লেনদেনের মাধ্যমে জাবেদা তৈরি করুন
- (ক) ‘ক’ প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার হতে ৪০.০০ কোটি টাকা পাওয়া গেছে।
- ডেবিট (টাকা):
- ক্রেডিট (টাকা):
- ব্যাংক হিসাব ........ ডেবিট
- ডেবিট (টাকা): ৪০.০০ কোটি
- ক্রেডিট (টাকা):
- মূলধন হিসাব ........ ক্রেডিট
- ডেবিট (টাকা):
- ক্রেডিট (টাকা): ৪০.০০ কোটি
- (খ) পত্রিকায় বিজ্ঞাপন বাবদ ৪.০০ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে।
- ডেবিট (টাকা):
- ক্রেডিট (টাকা):
- বিজ্ঞাপন হিসাব ........ ডেবিট
- ডেবিট (টাকা): ৪.০০ লক্ষ
- ক্রেডিট (টাকা):
- ব্যাংক হিসাব ........ ক্রেডিট
- ডেবিট (টাকা):
- ক্রেডিট (টাকা): ৪.০০ লক্ষ
- (গ) পাউবো কর্মচারীদের বেতন বিল হতে জিপিএফ বাবদ ৭.০০ লক্ষ টাকা কর্তন করা হয়েছে এবং ৩.০০ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে।
- ডেবিট (টাকা):
- ক্রেডিট (টাকা):
- বইয়ের লেখা: জিপিএফ হিসাব ........ ডেবিট
- ডেবিট (টাকা): ৭.০০ লক্ষ
- ক্রেডিট (টাকা):
- বইয়ের লেখা: বেতন হিসাব ........ ক্রেডিট
- ডেবিট (টাকা):
- ক্রেডিট (টাকা): ৭.০০ লক্ষ
- বইয়ের লেখা: ব্যাংক হিসাব ........ ডেবিট
- ডেবিট (টাকা): ৩.০০ লক্ষ
- ক্রেডিট (টাকা):
- বইয়ের লেখা: জিপিএফ হিসাব ........ ক্রেডিট
- ডেবিট (টাকা):
- ক্রেডিট (টাকা): ৩.০০ লক্ষ
- সঠিক নিয়মে: বেতন হিসাব ........ ডেবিট (বেতন বিল থেকে কর্তন)
- ডেবিট (টাকা): ৭.০০ লক্ষ
- ক্রেডিট (টাকা):
- জিপিএফ হিসাব ........ ক্রেডিট (কর্তিত অর্থ দায় হিসেবে জমা)
- ডেবিট (টাকা):
- ক্রেডিট (টাকা): ৭.০০ লক্ষ
- জিপিএফ হিসাব ........ ডেবিট (পরিশোধ করায় দায় কমেছে)
- ডেবিট (টাকা): ৩.০০ লক্ষ
- ক্রেডিট (টাকা):
- ব্যাংক হিসাব ........ ক্রেডিট
- ডেবিট (টাকা):
- ক্রেডিট (টাকা): ৩.০০ লক্ষ
হিসাবের অঙ্ক
শেষ কথা
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-২০২৬: হিসাবরক্ষক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ১৯টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, ব্যবসা ও হিসাব, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
সচরাচর জিজ্ঞাসা
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-২০২৬-এর হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-২০২৬-এর হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-২০২৬-এর হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?
পরীক্ষাটি পূর্ণমান ৭০ এবং সময় ৯০ মিনিট ছিল।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-২০২৬-এর হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, ব্যবসা ও হিসাব, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১৯টি প্রশ্ন এসেছিল।
এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।