জব Writtenনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট-২০২৬

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান

পরীক্ষার তারিখ
৯ জানুয়ারি ২০২৬
সময়
৯০ মিনিট
পূর্ণমান
৮৫
মোট প্রশ্ন
৩৪টি
লেখার আকার১০০%

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ০৯.০১.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।

বাংলা অংশ
০১

সন্ধি বিচ্ছেদ করুন

স্বাধীনতা
সন্ধি বিচ্ছেদ: স্ব + অধীনতা।
অনূদিত
সন্ধি বিচ্ছেদ: অনু + উদিত।
নবোঢ়া
সন্ধি বিচ্ছেদ: নব + ঊঢ়া।
নাবিক
সন্ধি বিচ্ছেদ: নৌ + ইক।
০২

বাগধারা (অর্থসহ বাক্য গঠন করুন)

কাকভূশণ্ডি
অর্থ: দীর্ঘায়ু ব্যক্তি
বাক্য: এই পৃথিবীতে সবাই কাক ভূশণ্ডি হয়ে বেঁচে থাকতে চায়।
চোরাবালি
অর্থ: প্রচ্ছন্ন বিপদ
বাক্য: চোরা বালিতে পা দিও না।
কাঁঠালের আমসত্ত্ব
অর্থ: অসম্ভব বস্তু
বাক্য: ঐ হাড়কিপটে করবে দান, কাঁঠালের আমসত্ত্ব আর কি।
পুঁটি মাছের প্রাণ
অর্থ: ক্ষীণজীবী/ ছোট মন
বাক্য: জীবন যেন পুঁটি মাছের প্রাণ।
০৩

এক কথায় প্রকাশ

করার ইচ্ছা
এক কথায় প্রকাশ: চিকীর্ষা
অব্যক্ত মধুর ধ্বনি
এক কথায় প্রকাশ: কলতান
সকলের জন্য প্রযোজ্য
এক কথায় প্রকাশ: সর্বজনীন
অলংকারের ধ্বনি
এক কথায় প্রকাশ: শিঞ্জন
০৪

কারক ও বিভক্তি নির্ণয় করুন

তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
কারক: করণে ৭মী
রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন।
কারক: কর্মে শূন্য
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।
কারক: অধিকরণে ৭মী
আমি মামাকে বড্ড ভয় পাই।
কারক: অপাদানে দ্বিতীয়া
০৫

পারিভাষিক শব্দ লিখুন

Assembly
পারিভাষিক: সমাবেশ; সভা
Embargo
পারিভাষিক: নিষেধাজ্ঞা
Quarterly
পারিভাষিক: ত্রৈমাসিক
০৬

শুদ্ধ বানান লিখুন

ইতোপূর্বে
শুদ্ধ: ইতঃপূর্বে
সমিচীন
শুদ্ধ: সমীচীন
আকাখা
শুদ্ধ: আকাঙ্ক্ষা
০৭–০৯

বাংলা সাহিত্য

০৭. ‘Of blood and fire’ কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ?
উত্তর: জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি গ্রন্থের অনুবাদ ‘Of Blood and fire’।
০৮. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
উত্তর: বাংলা ভাষায় প্রথম মহাকাব্য ‘মেঘনাদবধ’ এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।
০৯. ‘গাজী মিয়াঁ’ কার ছদ্ম নাম?
উত্তর: মীর মশাররফ হোসেনের ছদ্ম নাম ‘গাজী মিয়াঁ’।
ইংরেজি অংশ
১০

Change the voice

Never deceive anyone.
Answer: Let not anyone ever be deceived.
বাক্যের অর্থ: কাউকে প্রতারিত করা না হোক।
Honey tastes sweet.
Answer: Honey is sweet when it is tasted.
বাক্যের অর্থ: মধু খেতে মিষ্টি হয়।
What has he done?
Answer: What has been done by him?
বাক্যের অর্থ: তার দ্বারা কী কাজ করা হয়েছে?
১১

Translate into English

তুমি কি কখনো বান্দরবান গিয়েছো?
English: Have you ever been to Bandarban?
আমি এইমাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম।
English: I have just entered the exam center.
দশটা বাজতে পাঁচ মিনিট বাকি।
English: It is five minutes to ten.
১২

Fill in the gaps with appropriate words

Don’t stand ____ the desk.
Ans.: by
বাক্যের অর্থ: ডেস্কের পাশে দাঁড়িও না।
He is ____ FRCS.
Ans.: an
বাক্যের অর্থ: তিনি একজন FRCS.
Nazrul is ____ Shelly of Bangladesh.
Ans.: the
বাক্যের অর্থ: নজরুল বাংলাদেশের শেলি।
১৩

Correct the spelling

Beuracresy
Correct: Bureaucracy
Ramitence
Correct: Remittance
১৪–১৮

Word forms and literature

১৪. Write the noun form of ‘Assure’.
উত্তর: Assurance.
১৫. Write the verb form of ‘Danger’.
উত্তর: Endanger
১৬. Write the verb form of ‘Food’.
উত্তর: Feed.
১৭. Write the singular form of ‘Agenda’.
উত্তর: Agendum.
১৮. Who wrote the play ‘The Tempest’?
উত্তর: William Shakespeare.
১৯

Change the narration

He said to me, “I have done my work.”
Answer: He said to me that he had done his work.
বাক্যের অর্থ: সে আমাকে বলেছিল যে সে তার কাজ শেষ করে ফেলেছিল।
The teacher said to the boys, “Why are you making a noise?”
Answer: The teacher asked the boys why they were making a noise.
বাক্যের অর্থ: শিক্ষক ছেলেদের জিজ্ঞেস করেছিলেন তারা কেন শব্দ করছিল।
২০

Change the Feminine Gender

Nephew
Feminine: Niece
Ram
Feminine: Ewe
গণিত অংশ
২১–২৫

গণিত সমাধান

২১
প্রতিটি ৩,৬০০ টাকা দরে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছে?
সমাধান: ২০% লাভে বিক্রয়মূল্য ৩,৬০০ টাকা হলে
ক্রয়মূল্য = ৩৬০০১২০ × ১০০ = ৩,০০০ টাকা
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৩,৬০০ টাকা হলে ক্রয়মূল্য
= ৩৬০০৮০ × ১০০ = ৪,৫০০ টাকা
∴ মোট বিক্রয়মূল্য = ৩,৬০০ × ২ = ৭,২০০ টাকা
এবং মোট ক্রয়মূল্য = ৪,৫০০ + ৩,০০০ = ৭,৫০০
∴ ক্ষতি হয় = ৭,৫০০ − ৭,২০০ = ৩০০ টাকা।
উত্তর: ৩০০ টাকা লোকসান
২২
পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে ৮০ বছর। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?
সমাধান: ধরি, ৪ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = x বছর।
এবং ৪ বছর পূর্বে পিতার বয়স ছিল = ৫x বছর।
তাহলে বর্তমানে পুত্রের বয়স = (x + ৪) বছর।
এবং বর্তমানে পিতার বয়স = (৫x + ৪) বছর।
প্রশ্নমতে, x + ৪ + ৫x + ৪ = ৮০
⇒ ৬x + ৮ = ৮০
⇒ ৬x = ৭২
∴ x = ৭২৬ = ১২ বছর।
অতএব, বর্তমানে পুত্রের বয়স = ১২ + ৪ = ১৬ বছর।
ও পিতার বর্তমান বয়স = (১২ × ৫) + ৪ = ৬৪ বছর।
∴ পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৬৪ : ১৬ = ৪ : ১
উত্তর: ৪ : ১
২৩
√x + 1√x = a হলে x² + 1x² এর মান কত?
সমাধান: দেয়া আছে, √x + 1√x = a
⇒ (√x + 1√x)² = a²
⇒ (√x)² + 2 × √x × 1√x + (1√x)² = a²
⇒ x + 2 + 1x = a²
⇒ x + 1x = a² − 2
⇒ (x + 1x)² = (a² − 2)²
⇒ x² + 2 × x × 1x + (1x)² = (a²)² − 2 × a² × 2 + 2²
⇒ x² + 1x² + 2 = a⁴ − 4a² + 4 − 2
⇒ x² + 1x² = a⁴ − 4a² + 2
উত্তর: a⁴ − 4a² + 2
২৪
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ x⁴ − 7x² + 1
সমাধান: দেওয়া আছে, x⁴ − 7x² + 1
= (x²)² + 2 × x² × 1 + 1² − 9x²
= (x² + 1)² − (3x)²
= (x² + 1 + 3x)(x² + 1 − 3x)
= (x² + 3x + 1)(x² − 3x + 1)
উত্তর: (x² + 3x + 1)(x² − 3x + 1)
২৫
একটি আয়তাকার বাড়ির পরিসীমা ৪৪ গজ এবং ঘরের দৈর্ঘ্য ৩৬ ফুট। ঘরের প্রস্থ কত?
সমাধান: আমরা জানি, আয়তাকার ঘরের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
⇒ ২(৩৬ + প্রস্থ) = ৪৪ × ৩ [∵ ১ গজ = ৩ ফুট]
⇒ ৭২ + ২ × প্রস্থ = ১৩২
⇒ ২ × প্রস্থ = ১৩২ − ৭২ = ৬০
∴ প্রস্থ = ৬০২ = ৩০ ফুট
অর্থাৎ ঘরের প্রস্থ ৩০ ফুট বা ১০ গজ।
উত্তর: ৩০ ফুট (১০ গজ)
সাধারণ জ্ঞান
২৬–৩৪

সাধারণ জ্ঞান

২৬. ‘I have a dream’ শীর্ষক বিখ্যাত ভাষণটি কে প্রদান করেন?
উত্তর: মারটিন লুথার কিং এর “আই হ্যাভ এ ড্রিম” নামে লিংকন মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে দেয়া সেই বিখ্যাত ভাষণ বিশ্বের সর্বকালের সেরা বাগ্মিতার দৃষ্টান্তগুলোর মধ্যে অন্যতম হয়ে আছে।
২৭. র‍্যাডক্লিফ লাইন কোন দেশের সীমানাকে পৃথক করেছে?
উত্তর: ১৯৪৭ সালে স্যার সাইরিন র‍্যাডক্লিফ ভারত-পাকিস্তানের মধ্যে ‘লাইন অব কন্ট্রোল’ সীমারেখা দিয়ে বিভক্ত করেন। র‍্যাডক্লিফ লাইনগুলো হলোঃ বাংলাদেশ-ভারত; বাংলাদেশ-মিয়ানমার; ভারত-পাকিস্তান।
২৮. Green Peace কী?
উত্তর: Green Peace হলো একটি বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা। বিশ্বের ৫৫টি দেশে এর শাখা রয়েছে যা নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে পরিচালিত হয়। এই সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবীর সব ধরনের জীব বৈচিত্র্যের প্রতি পালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
২৯. পূর্ণরূপ লিখুনঃ (a) SAFTA (b) ECNEC
উত্তর: (a) SAFTA = South Asian Free Trade Area. (b) ECNEC = Executive Committee of the National Economic Council.
৩০. কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
উত্তর: পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে।
৩১. ইংলিশ চ্যানেল কোন ২টি দেশকে পৃথক করেছে?
উত্তর: ইংলিশ চ্যানেল ফ্রান্স ও ইংল্যান্ডকে পৃথক করেছে।
৩২. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলংকার শ্রীমাভো বন্দরনায়েকে।
৩৩. বাংলাদেশে অনুষ্ঠিত সাফ গেমসের প্রতীক মিশুকের নির্মাতা কে?
উত্তর: হামিদুজ্জামান খান এবং মুস্তফা মনোয়ার।
৩৪. বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন?
উত্তর: মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত তারামন বিবি ১১নং সেক্টরে যুদ্ধ করেন।

শেষ কথা

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ৩৪টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।

#বাংলা#ইংরেজি#গণিত#সাধারণ জ্ঞান

সচরাচর জিজ্ঞাসা

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?

পরীক্ষাটি পূর্ণমান ৮৫ এবং সময় ৯০ মিনিট ছিল।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ৩৪টি প্রশ্ন এসেছিল।

এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?

হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।

আরও নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ চা বোর্ড-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: সিপাই পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধানবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উচ্চমান সহকারী পদের প্রশ্ন ও সমাধান