জব Writtenনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০১৬ › মন্ত্রণালয় › স্বরাষ্ট্র মন্ত্রণালয়-২০১৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-২০১৬: অফিস সহকারী ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান

সময়
১ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমান
১০০
মোট প্রশ্ন
১৪টি
লেখার আকার১০০%

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-২০১৬: অফিস সহকারী ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।

বাংলা অংশ
০১

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন

অনাচার
ব্যাসবাক্য ও সমাস: ন আচার (নঞ্ তৎপুরুষ সমাস)
দেশান্তর
ব্যাসবাক্য ও সমাস: অন্যদেশ (নিত্য সমাস)
মনমাঝি
ব্যাসবাক্য ও সমাস: মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)
মৌচাক
ব্যাসবাক্য ও সমাস: মৌ এর চাক (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
সিংহাসন
ব্যাসবাক্য ও সমাস: সিংহ চিহ্নিত আসন (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
০২

এক কথায় প্রকাশ করুন

অল্প বয়স যাহার
এক কথায় প্রকাশ: অল্প বয়স্ক
অসম সাহস যাহার
এক কথায় প্রকাশ: অসমসাহসী
অকালে পাকিয়া গিয়াছে যাহা
এক কথায় প্রকাশ: অকালপক্ব
ইন্দ্রকে জয় করিয়াছে যে
এক কথায় প্রকাশ: ইন্দ্রজিৎ
একই গুরুর শিষ্য
এক কথায় প্রকাশ: সতীর্থ
০৩

শুদ্ধ বানান লিখুন

অঞ্জলী
শুদ্ধ: অঞ্জলি
অদ্যপি
শুদ্ধ: অদ্যাপি
অনুকুল
শুদ্ধ: অনুকূল
মুমুর্ষ
শুদ্ধ: মুমূর্ষু
মুহুর্ত
শুদ্ধ: মুহূর্ত
০৪

সন্ধি বিচ্ছেদ করুন

শতেক
সন্ধিবিচ্ছেদ: শত + এক
সদানন্দ
সন্ধিবিচ্ছেদ: সৎ + আনন্দ
কথামৃত
সন্ধিবিচ্ছেদ: কথা + অমৃত
মহেশ
সন্ধিবিচ্ছেদ: মহা + ঈশ
হিমালয়
সন্ধিবিচ্ছেদ: হিম + আলয়
০৫

কারক ও বিভক্তি নির্ণয় করুন

পাখি সব করে রব রাতি পোহাইল
কারক: কর্তৃকারকে শূন্য
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে
কারক: অধিকরণে সপ্তমী
গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে
কারক: সম্প্রদানে সপ্তমী
তিলে তৈল হয়
কারক: অপাদানে সপ্তমী
পরাজয়ে ডরে না বীর
কারক: অপাদানে সপ্তমী
ইংরেজি অংশ
০৬

Fill in the blanks of the followings

You are ____ Nazrul I see.
Ans.: a
বাক্যের অর্থ: ও কি! তুমি দেখি একজন নজরুল।
Never tell ____ lie.
Ans.: a
বাক্যের অর্থ: কখনো মিথ্যে বলিও না।
Open ____ page fifty.
Ans.: at
বাক্যের অর্থ: পঞ্চাশ নম্বর পৃষ্ঠাটি খুলো।
The sky is ____ us.
Ans.: above
বাক্যের অর্থ: আকাশ আমাদের উপরে।
He sat ____ beside us.
Ans.: down
বাক্যের অর্থ: সে আমার পাশে বসে ছিলো।
০৭

Make sentences with meaning

Deal in
Meaning: ব্যবসা করা
Sentence: He deals in wheat.
Wait for
Meaning: অপেক্ষা করা
Sentence: I am waiting for your arrival.
Touch on
Meaning: সংক্ষেপে আলোকপাত করা
Sentence: The man touched on Islamic motivational speech.
In the long run
Meaning: পরিণামে
Sentence: Truth must come out in the long run.
A red letter day
Meaning: স্মরণীয় দিন
Sentence: 30th December is a red letter day in my life.
০৮

Correct the following sentences

He put out his new shirt.
শুদ্ধ: He put on his new shirt.
The matter was informed to the police.
শুদ্ধ: The police were informed of the matter.
The man died by fever.
শুদ্ধ: The man died of fever.
Mr. Karim called on him at his office.
শুদ্ধ: Mr. Karim called upon him at his office.
The rich is not happy always.
শুদ্ধ: The rich are not always happy.
০৯

Translate into English

বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ। কিন্তু ইহার লোকসংখ্যা ক্ষুদ্র নয়। এই দেশে ১৬ কোটি লোক বসবাস করে। তাহাদের অধিকাংশ দরিদ্র। তাহারা দিন আনে দিন খায়। আমাদের উচিত ভাগ্য উন্নয়নের চেষ্টা করা। চেষ্টা করিলে অসাধ্য সাধন করা যায়।

সমাধান: Bangladesh is a small country. But its population is not small. In this country, 16 crore people live. Most of them are poor. They live hand to mouth. We should try to develop our fate. It is possible to do the impossible if we try.

গণিত অংশ
১০–১৩

গণিত সমাধান

১০
তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত ৪ : ৭ : ৯ এবং ৮ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল ৫৬ বছর। তাদের বর্তমান বয়স কত?
সমাধান: ধরি, তিন ব্যক্তির বর্তমান বয়স = 4x, 7x, 9x
∴ ৮ বছর পূর্বে তাদের বয়স ছিল: 4x − 8, 7x − 8, 9x − 8
প্রশ্নমতে, 4x − 8 + 7x − 8 + 9x − 8 = 56
⇒ 20x = 56 + 24
⇒ 20x = 80
∴ x = 4
∴ তাদের বর্তমান বয়স যথাক্রমে: 4x = 4 × 4 = 16; 7x = 7 × 4 = 28; 9x = 9 × 4 = 36
উত্তর: ১৬, ২৮ ও ৩৬ বছর
১১
ভ্যাটসহ একটি পণ্যের বিক্রয়মূল্য ৬১৬ টাকা। ভ্যাটের হার ১০%। এখন বিক্রেতা যদি ১২% লাভ করে তবে পণ্যটির উৎপাদন খরচ কত?
সমাধান: ১০% হার ভ্যাটে, ভ্যাটসহ মূল্য ১১০ টাকা হলে ভ্যাট ছাড়া মূল্য = ১০০ টাকা
∴ মূল্য ১ টাকা হলে ভ্যাট ছাড়া মূল্য = ১০০১১০ টাকা
∴ মূল্য ৬১৬ টাকা হলে ভ্যাট ছাড়া মূল্য
= ১০০ × ৬১৬১১০ = ৫৬০ টাকা
আবার, ১২% লাভে, বিক্রয়মূল্য ১১২ টাকা হলে উৎপাদন খরচ = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে উৎপাদন খরচ = ১০০১১২ টাকা
∴ বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে উৎপাদন খরচ
= ১০০ × ৫৬০১১২ = ৫০০ টাকা
উত্তর: পণ্যটির উৎপাদন খরচ ৫০০ টাকা
১২
সমাধান করুন: 3x + 74 + 5x − 47 = x + 312
সমাধান: দেয়া আছে, 3x + 74 + 5x − 47 = x + 312
⇒ 3x + 74 + 5x − 47 = x + 72
⇒ 3x + 74 + 5x − 47 = 2x + 72
⇒ 3x + 74 − 2x + 72 = − 5x − 47
⇒ 3x + 7 − 4x − 144 = − 5x − 47
⇒ − x − 74 = − 5x − 47
⇒ x + 74 = 5x − 47 [উভয় পক্ষকে − 1 দ্বারা গুণ করে]
⇒ 20x − 16 = 7x + 49
⇒ 13x = 65
∴ x = 6513 = 5
উত্তর: x = 5
১৩ (ক)
a + b = 5, a − b = 3 হলে, ab এর মান কত?
সমাধান: দেয়া আছে, a + b = 5 & a − b = 3
আমরা জানি, ab = (a + b2)2 − (a − b2)2
= (52)2 − (32)2
= 254 − 94
= 25 − 94
= 164 = 4
উত্তর: ab = 4
১৩ (খ)
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০ ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত ডিগ্রি?
সমাধান: যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। সুতরাং অপর দুটি কোণের পরিমাণ ৯০° হবে।
উত্তর: অপর দুই কোণের সমষ্টি ৯০°
সাধারণ জ্ঞান
১৪

সংক্ষিপ্ত উত্তর দিন

ক. মুজিবনগর সরকার কোন সালের কত তারিখে গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ. কোন তারিখে মুক্তি বাহিনী গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই
গ. কার নেতৃত্বে “মায়া বাহিনী” গঠিত হয়?
উত্তর: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে
ঘ. “অপারেশন সার্চ লাইট” হত্যাযজ্ঞ কোন তারিখে সংঘটিত হয়?
উত্তর: ২৫ মার্চ ১৯৭১ সালে
ঙ. মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সমন্বয়ে কোন সালের কত তারিখ “যৌথবাহিনী” গঠিত হয়?
উত্তর: ২১ নভেম্বর ১৯৭১ সালে
চ. সর্বোচ্চ বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি কোনটি?
উত্তর: বীরশ্রেষ্ঠ
ছ. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টর ও রণাঙ্গনকে কয়টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়েছিল?
উত্তর: ১১টি সেক্টর এবং ৩টি ব্রিগেড ফোর্সে
জ. SAARC পূর্ণ রূপ কি?
উত্তর: South Asian Association for Regional Co-operation
ঝ. বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়নের নাম কি?
উত্তর: সেন্টমার্টিন

শেষ কথা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-২০১৬: অফিস সহকারী ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ১৪টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।

#বাংলা#ইংরেজি#গণিত#সাধারণ জ্ঞান

সচরাচর জিজ্ঞাসা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-২০১৬-এর অফিস সহকারী ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?

পরীক্ষাটি পূর্ণমান ১০০ এবং সময় ১ ঘণ্টা ৩০ মিনিট ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-২০১৬-এর অফিস সহকারী ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১৪টি প্রশ্ন এসেছিল।

এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?

হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।

আরও নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

কৃষি মন্ত্রণালয়-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধানশ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধানশ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধানগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬: অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান