ঐকিক নিয়ম সাজেশন ও সমাধান (১০০% কমন)
ঐকিক নিয়ম, চাকরির লিখিত পরিক্ষাতে অংকের একটি কমন প্রশ্ন। আমরা এই পোস্টে ৯ টি অংক ও সমাধান শেয়ার করেছি। এই ৯ টি অংক নিয়ম বুঝে করতে পারলে ইনশাআল্লাহ আপনি যেকোন চাকরির পরিক্ষায় ঐকিক নিয়ম থেকে ১০০% কমন পাবেন। গণিত সমাধান - ঐকিক নিয়ম ঐকিক নিয়মের গুরুত্বপূর্ণ গণিত সমাধান সমস্যা (১): একটি কাজ ৩০ জন শ্রমিক ১৫ দিনে সম্পন্ন করতে পারে। ৫ দিন পর ১০ জন শ্রমিক চলে গেলে কাজটি সর্বমোট কত দিনে সম্পন্ন হবে?
৫ দিন পর ১০ জন লোক চলে গেলে দিন অবশিষ্ট থাকে = (১৫ - ৫) বা ১০ দিন এবং লোক অবশিষ্ট থাকে (৩০ - ১০) বা ২০ জন ৩০ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে ১০ দিনে ∴ ১ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = ১০ × ৩০ ১ দিনে ∴ ২০ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = ১০ × ৩০ ২০ দিনে = ১৫ দিনে সুতরাং মোট সময় লাগবে = ১৫ + ৫ = ২০ দিন উত্তর: ২০ দিন। সমস্যা (২): দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ১০ জন লোক একটি কাজ ৭ দিনে করতে পারলে দৈনিক কত ঘণ্টা পরিশ্রম করে ১৪ জন লোক ৬ দিনে ঐ কাজটি করতে পারবে?
১০ জন লোক ৭ দিনে শেষ করে = ৬ ঘণ্টা পরিশ্রমে ∴ ১ জন লোক ১ দিনে শেষ করে = ৬ × ৭ × ১০ ১ ঘণ্টা পরিশ্রমে ∴ ১৪ জন লোক ৬ দিনে শেষ করে = ৬ × ৭ × ১০ ১৪ × ৬ ঘণ্টা পরিশ্রম…